শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৫০ পিএম, ২০২২-০৫-২৬
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রেফারি হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের ডেপুটি পরিচালক কামরুজ্জামান চঞ্চল। ইন্ডিয়া কাপ ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে
আগামী ৩১ মে থেকে ২ জুন ভারতের গোয়ায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, কেনিয়া ও বাংলাদেশ থেকে প্রায় ৩০০ প্রতিযোগী অংশ নেবেন। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে কামরুজ্জামান চঞ্চল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৯ মে নিয়োগপত্র হাতে পেয়েছি। এ আসরে পুরো টুর্নামেন্টে রেফারির দায়িত্বে আমাকে চূড়ান্ত করা হয়েছে। তায়কোয়ান্দো নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন কামরুজ্জামান চঞ্চল। এটি কোরিয়ার জাতীয় খেলা এবং সেখানেই এর চর্চা সবচেয়ে বেশি হয়। সেজন্য কোরিয়া ফাউন্ডেশন থেকে স্কলারশিপ নিয়ে সগাং বিশ্ববিদ্যালয় থেকে এক বছর মেয়াদি কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করেন রাবি কর্মকর্তা চঞ্চল। ২০০৬ সালে তায়কোয়ান্দোর ওপর ওই দেশেরই আরেকটি বিশ্ববিদ্যালয় খিয়ংহি থেকে ডিপ্লোমা করেন।
এ খেলায় অংশ নিয়ে দেশি-বিদেশি নানা পদক ও পুরস্কার জিতেছেন কামরুজ্জামান চঞ্চল। তিনিই প্রথম বাংলাদেশি যিনি কোরিয়ায় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পান। এ খেলার আন্তর্জাতিক স্বীকৃতি স্বরূপ ‘কুকিওয়ান থার্ড ড্যান’ সনদপত্রও রয়েছে তার।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited