বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ২৭ বেসামরিক লোক নিহত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:০৮ পিএম, ২০২২-০৫-২৯

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ২৭ বেসামরিক লোক নিহত

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ২৭ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য নিশ্চিত করেছে। এই অঞ্চলে সহিংসতা পর্যবেক্ষণকারী দল, কিভু সিকিউরিটি ট্র্যাকার (কেএসটি) টুইটার বার্তায় জানায়, শনিবার (২৮ মে) সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালায়। 

সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্থনি মুয়ালুশায়ি বলেছেন, ‘আমরা ভোরবেলা বেউ মানিয়ামা গ্রামে গুলির শব্দ শুনেছি।যখন আমরা সেখানে পৌঁছাই, তখন অনেক দেরি হয়ে গেছে; এর মধ্যেই শত্রুপক্ষ এডিএফ আমাদের পক্ষের এক ডজনের বেশি বেসামরিক লোককে ছুরি মেরে হত্যা করেছে।’

অভিযোগ রয়েছে, আফ্রিকার মধ্যাঞ্চলে এডিএফ নামের এই মিলিশিয়া গ্রুপটি সক্রিয় এবং তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএসের সম্পৃক্ততা রয়েছে। তাৎক্ষণিকভাবে এডিএফ এই হামলার দায় স্বীকার করেনি।এদিকে, গত ২৭ মে বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রির অভিযোগে আটজন সেনা সদস্য ও তিনজন বেসামরিক লোককে মৃত্যুদণ্ড দিয়েছেন কঙ্গোর সামরিক আদালত। এর একদিন পরেই এ হামলার খবর পাওয়া গেলো।

১২০টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী দেশটির পূর্বাঞ্চলে সক্রিয় রয়েছে বলে জানা গেছে। যেখানে বেসামরিক লোকদের গণহারে হত্যা করা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর