বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরমুখী ট্রাকের অতিরিক্ত টায়ারের মধ্যে থাকা ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার ॥ চালক গ্রেফতার

সংবাদদাতা, যশোর :    |    ০৮:০৭ পিএম, ২০২০-০৯-১৫

 যশোরমুখী ট্রাকের অতিরিক্ত টায়ারের মধ্যে থাকা ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার ॥ চালক গ্রেফতার




যানবাহনের  বিভিন্ন মাধ্যমে মাদকের চালান সীমান্ত হয়ে দেশের বিভিন্ন জেলা শহরে যাওয়ার খবরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি চৌকস টিম সোমবার দিবাগত গভীর রাতে যশোর গামী একটি ট্রাকের অতিরিক্ত চাকার মধ্যে থেকে ৩শ’ বোতল ফেনসিডিলের চালান উদ্ধার করেছে। এসময় ট্রাকের চালক আজিজুর রহমান ওরফে আজু (৪০) কে গ্রেফতার করেছে।  সে যশোর সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার অন্তর্গত সাদীপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন সিকদার। এ সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশসহ চৌকস টিম উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে আরো বলেন, যশোর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে এসআই আব্দুল মালেকসহ একটি চৌকস টিম সোমবার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে গোপন সূত্রে খবর পান সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে একটি ট্রাকে ফেনসিডিল বহন করে যশোরের দিকে আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার পর যশোর সদর উপজেলার বেনাপোল সড়কে গাজীর দরগা ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট বসায়। সোর্সের তথ্য অনুযায়ী ( মৌলভী বাজার ট-১১-০০১৭) নাম্বারের ট্রাকটি বেনাপোল থেকে যশোরের দিকে আসার সময় গাজীর দরগা ফিলিংষ্টেশনের সামনে অবস্থানরত ডিবি’র টিম ট্রাকটি থামার সংকেত দেয়। ডিবি’র চেকপোষ্ট ও থামার সংকেত উপেক্ষা করে ট্রাকটি যশোরের  দিকে আসতে থাকে। ডিবি’র চৌকস টিমের ব্যবহৃত মাইক্রোবাস উক্ত ট্রাকের পিছু নেয়। এক পর্যায় মাইক্রোবাস যশোর ঝিনাইদহ সড়কের পালবাড়ী মোড়স্থ নতুন খয়েরতলা মনির হোসেন এর  টায়ার গ্যারেজের সামনে মাইক্রোবাস দিয়ে রাস্তায় ব্যরিকেট দিয়ে ট্রাকটি দাঁড় করায়। সাথে সাথে ট্রাক ড্রাইভার আজিজুর রহমান ওরফে আজুকে গ্রেফতার করে। এ সময় চালকের সাথে থাকা বেনাপোল পোর্ট থানার সাদীপুর বেলতলার মোড়ের আব্দুল আলীমের ছেলে ফেনসিডিলের মালিক সালাম (৫০) পালিয়ে যায় বলে প্রেস ব্রিফিংয়ে বলা হয়। চালক আজুকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে সে ডিবি পুলিশের কাছে স্বীকার কওে তার বহনকৃত ট্রাকে অতিরিক্ত যে টায়ার রাখা আছে উক্ত টায়ারের মধ্যে ফেনসিডিল রাখা আছে। ডিবি পুলিশ ট্রাকের বডিন নীচে ঝুলানো অবস্থা রাখা অতিরিক্ত টায়ার নামিয়ে টায়ারের মধ্যে হতে ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে চালক আজিজুর রহমান ওরফে আজুসহ ট্রাক ও ফেনসিডিল হেফাজতে নিয়ে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই ইব্রাহিম আসামী আজিজুর রহমান ওরফে আজুকে আদালতে সোপর্দ করে। তাকে উক্ত ফেনসিডিল চালান সংক্রান্ত জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ৫ দিনের রিমান্ডের আবেদন জানান বলে তিনি জানান।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর