বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মিয়ামি বিমানবন্দরে প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা ১২৬ আরোহীর 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:১৩ পিএম, ২০২২-০৬-২২

মিয়ামি বিমানবন্দরে প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা ১২৬ আরোহীর 

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার ভেঙে মুখ থুবড়ে পড়েছে একটি প্লেন। এর পরপরই সেটিতে আগুন ধরে যায়। এসময় প্লেনে ১১ ক্রুসহ ১২৬ আরোহী ছিলেন। মঙ্গলবার (২১ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ডোমিনিকান রিপাবলিকের সান্টো ডোমিঙ্গো শহর থেকে আসা রেড এয়ারের একটি ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় প্লেনের তিন আরোহী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়। বাকিদের টার্মিনালে সরিয়ে নেওয়া হয়েছে।মিয়ামি-ডেড এভিয়েশন ডিপার্টমেন্টের মুখপাত্র গ্রেগ চিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এক ইমেলে জানিয়েছেন, ল্যান্ডিং গিয়ার ভেঙে মুখ থুবড়ে পরার কারণেই প্লেনটিতে আগুন ধরে যায়।

মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ এক টুইটে জানিয়েছে, তাদের দমকল কর্মীরা প্লেনের আগুন এবং তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে এনেছেন। বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, রানওয়ের পাশে ঘাসের ওপর মুখ থুবড়ে পড়া প্লেনটিতে দাউদাউ করে আগুন জ্বলছে এবং তা নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক রাসায়নিক ছেটাচ্ছেন দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে অন্তত তিনটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে।

মিয়ামি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে বেশ কিছু ফ্লাইটের শিডিউল পিছিয়ে দেওয়া হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, ঘটনাস্থলে একটি তদন্তকারী দল পাঠাবে তারা। এক বিবৃতিতে রেড এয়ার বলেছে, ডোমিনিকান ইনস্টিটিউট অব সিভিল অ্যারোনটিক্সও ঘটনাটি তদন্ত করে দেখবে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর