শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:৩২ পিএম, ২০২২-০৬-২২
গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু পাঁচ মিনিট না যেতেই বন্ধ করে দেওয়া হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের লড়াই। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আর্জেন্টিনার চার খেলোয়াড় করোনা প্রটোকল ভঙ্গ করায় ম্যাচটি খেলা যাবে না।
ফিফার পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যেই খেলতে হবে আর্জেন্টিনা-ব্রাজিলের এই স্থগিত ম্যাচটি। সেদিনই ম্যাচটি খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার। তবে বাকি ছিল ভেন্যু নির্ধারণ। যেহেতু গত বছর ম্যাচটির স্বাগতিক ছিল ব্রাজিল, তাই ব্রাজিল ফুটবল ফেডারেশনেকে (সিবিএফ) বুধবারের মধ্যে ভেন্যু ঠিক করে ফিফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়।
তিনটি ভেন্যুর কথা ভাবছিল ব্রাজিল। প্রথমত ইউরোপের কোনো মাঠে। যাতে করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে-পরে অন্য কোনো দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলতে পারে তারা। এটি সম্ভব না হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রে খেলার পরিকল্পনা ছিল ব্রাজিলের। আর এ দুইটির কোনোটিই না হলে নিজেদের দেশেই ম্যাচটি আয়োজন করার কথা জানায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষে সেটিই হচ্ছে। স্থগিত হওয়া সেই ম্যাচটির ভেন্যুতেই ফের মাঠে গড়াবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, অ্যারেনা করিন্থিয়ান্সে হবে ২২ সেপ্টেম্বরের ম্যাচটা।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited