শিরোনাম
সংবাদদাতা কক্সবাজার :: | ০৯:১৯ পিএম, ২০২২-০৭-১৯
কক্সবাজারে রামুর চাকমারকুলে ফাড়িখালে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর আনসার উল্লাহ (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত আনসার রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী এলাকার মো. কালুর ছেলে। চাকমারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানান, সোমবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে আনসার উল্লাহসহ চার বন্ধু চাকমারকুল পূর্ব মোহাম্মদপূরা ফকিরাসেতু এলাকায় ফাড়িখালে মাছ ধরতে যান। এ সময় সবাই একসঙ্গে সাঁতার দিয়ে খাল পার হওয়ার সময় আনসার উল্লাহ ডুবে যান। তিনি জানান, অনেক খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় ওইদিন বিকেল থেকে রামুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। প্রায় ২৪ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ৫০ ফুট দূরে আনসার উল্লাহর মরদেহের সন্ধান পান ডুবুরি দল। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে বলে জানান চেয়ারম্যান। রামু ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মোহাম্মদ হাসান চৌধুরী জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে মরদেহের সন্ধান না পাওয়ায় রাতেই তারা চট্টগ্রামে অবহিত করে। মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ আনসার উল্লাহ মরদেহ উদ্ধার করে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited