শিরোনাম
সংবাদদাতা, কুষ্টিয়া :: | ০৭:৫৮ পিএম, ২০২২-০৭-২৩
কুষ্টিয়ার মিরপুরে তেলবাহী ট্রেনের লাইনচ্যুতির ঘটনার জেরে কলকাতা-ঢাকা, খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী ও খুলনা-চিলহাটি রুটের চারটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এতে সারাদিন প্রতিটি ট্রেন দুই থেকে আড়াই ঘণ্টা দেরিতে চলাচল করছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুরে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিন-সংলগ্ন তিনটি বগির লাইনচ্যুত হয়। চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, কুষ্টিয়ার হালসায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। কপোতাক্ষ এক্সপ্রেস ১ ঘণ্টা ৫০ মিনিট আর ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ১ ঘণ্টা ১৮ মিনিট পর চুয়াডাঙ্গা ছেড়ে গেছে। এরপর রূপসা ও চিত্রা স্টেশনে প্রবেশ করবে। লাইন মেরামত না হওয়া পর্যন্ত ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করবে। চুয়াডাঙ্গা স্টেশনের একটি সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশনে সকাল ৯টা ২৩ মিনিটে প্রবেশ করে। ১ ঘণ্টা ৫০ মিনিট দাঁড়িয়ে থাকার পর আপ লাইনে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন সকালে চুয়াডাঙ্গা স্টেশনে প্রবেশ করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গা স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। অনুমতি পাওয়ার পর ১২টা ৫ মিনিটে (১ ঘণ্টা ১৮ মিনিট দেরিতে) ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া সময়সূচি অনুযায়ী খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস বেলা ১১টা ৪৯ ও চিলহাটিগামী রূপসা এক্সপ্রেস সকাল ৯টা ৪৮ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই দুই ট্রেন চুয়াডাঙ্গা স্টেশনে প্রবেশ করেনি। চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ঢাকা-কলকাতা চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছালে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়। কোনো যাত্রী যেন বের হতে না পারে সেদিকে কঠোর নজরদারি ছিল।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited