শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:১৮ পিএম, ২০২২-০৭-২৫
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৯৮ বছর বয়সে স্নাতকোত্তর পাস করলেন ইতালির এক ব্যক্তি। জিউসেপ্পে প্যাটার্নো নামের ওই ব্যক্তিকে এখন ইতালির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী বলা হচ্ছে। সম্প্রতি ইতালির ইউনিভার্সিটি অব পালের্মো থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জিউসেপ্পে প্যাটার্নো। তার বিষয় ছিল ইতিহাস ও দর্শন। দুই বছর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।
স্নাতক পাস করার সময়ই ইতালির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থীর উপাধি পান জিউসেপ্পে। এবার নিজের শিক্ষাজীবনে নতুন আরেকটি মাইলফলক যুক্ত করলেন শতবর্ষ পা দিতে যাওয়া জিউসেপ্পে। জিউসেপ্পে প্যাটার্নোর এমন অনন্য অর্জনে তার পরিবার গর্বিত। পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে বলা হয়, ৯৮ বছর বয়সেও ব্যাচের মধ্যে সর্বাধিক নম্বর পেয়ে স্নাতকোত্তর শেষ করেছেন জিউসেপ্পে।
তার পরিবার জানায়, এই বয়সেও নির্বিঘ্নে পড়াশোনা করছেন জিউসেপ্পে। তিনি ভীষণ পরিশ্রম করতে পারেন এবং তার বিশ্রামের কোনো পরিকল্পনা নেই। স্নাতকোত্তর শেষ করার পর নতুন এক পরিকল্পনা করেছেন জিউসেপ্পে। তিনি তার বিশ্বস্ত টাইপরাইটার ব্যবহার করে একটি উপন্যাস লিখতে চান।
১৯২৩ সালে সিসিলির একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন জিউসেপ্পে। শৈশব থেকেই পড়াশোনা করতে পছন্দ করতেন তিনি। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তরুণ বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেননি তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌবাহিনীতে যোগ দেন জিউসেপ্পে। তখন তার বয়স ছিলো ২০ বছর। এরপর তিনি রেলওয়ে কর্মী হিসেবে কাজ করেছেন। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited