বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

খুলনায় শিশু অপহরণের দায়ে স্বামী-স্ত্রীর ১৪ বছরের জেল

খুলনা প্রতিনিধি :    |    ০৫:১৩ পিএম, ২০২২-০৮-০২

খুলনায় শিশু অপহরণের দায়ে স্বামী-স্ত্রীর ১৪ বছরের জেল

শিশু অপহরণের দায়ে খুলনার একটি আদালত স্বামী ও স্ত্রীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। একইসাথে তাদের প্রত্যেককে   হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। সোমবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আ. ছালাম খান এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল খান। সাজাপ্রাপ্ত আসামিরা হল, নগরীর খানজাহান আলী থানা এলাকার অহিদের বাড়ির ভাড়াটিয়া মোমিন সরদার ও তার স্ত্রী রেখা। আদালত সূত্রে জানা গেছে, খানজাহান আলী থানাধীন মধ্যপাড়াস্থ ইবতাদীয় মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল সুর্বনা লুৎফা। সে খানজাহান আলী থানার গিলাতলা গাজীপাড়া এলাকার সাবেক আলী মেম্বরের বাড়ির ভাড়াটিয়া মিনা সুমনের কন্যা। ২০১৭ সালের ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে উল্লিখিত আসামিরা সুর্বনাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে না পেয়ে খানজাহান আলী থানায় উল্লিখিত দুই জন আসামি সহ মোসা. নুরজাহান নুরী বেগমের নাম উল্লেখ করে অপহরণ মামলা দায়ের করেন মিনা সুমন। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির সহায়তায় রেখার অবস্থান নিশ্চিত করে পুলিশ। ঘটনার ৬ দিন পর বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় থেকে পুলিশ রেখাকে আটক করে। পরে পুলিশ রেখার দেখানো স্থান থেকে সুর্বনাকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেখা তাকে বেড়ানোর কথা বলে এখানে নিয়ে আসে বলে পুলিশের কছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শিশু সুর্বনাকে তারা একটি কক্ষে আটকে রেখেছিল। মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এস আই শেখ আ. রহিম রেখা ও তার স্বামীকে অভিযুক্ত করে একই বছরের ১৯ নবেম্বর আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।
 

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর