শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০৫ পিএম, ২০২২-০৮-০২
নিউজ যেন কোনো দুর্নীতিবাজদের পক্ষে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে সেগুনবাগিচায় সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) এর অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আপনারা সত্য কথা তুলে ধরুন। তবে দেশ ও জাতির ক্ষতি হয় এমন কিছু লিখবেন না। যেকোনো কিছু লেখার আগে তথ্য যাচাই-বাছাই করে তারপর লিখুন।
তিনি আরো বলেন, নিউজ করার আগে ভাববেন এটা জাতির জন্য কতটা কল্যাণকর, নিউজটা দুর্নীতিবাজদের পক্ষে যেন না যায় সেটা সবাইকে খেয়াল রাখতে হবে।
এ সময় কমিশনার ড. মোজাম্মেল হক খান, জহুরুল হক ও দুদক সচিব মো. মাহবুব হোসেন, র্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক তাওহীদ সৌরভ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited