বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আলভেসকে সম্মান জানালো বার্সা

স্পোর্টস ডেস্ক :    |    ১২:১৮ পিএম, ২০২২-০৮-০৮

আলভেসকে সম্মান জানালো বার্সা

মৌসুম শুরুর আগে হুয়ান গাম্পার ট্রফি নামের প্রীতি ম্যাচ খেলে বার্সেলোনা। তবে এবারের ম্যাচটি বার্সেলোনা সমর্থকদের কাছে আলাদা গুরুত্ব পেয়েছে।

কারণ রবার্ট লেভানডফস্কির নেতৃত্বে কাতালান জায়ান্টদের আক্রমণভাগ পূর্ণতা পেল কিনা- তা দেখার অপেক্ষায় ছিলেন তারা। অন্যদিকে এই ম্যাচ দিয়ে ক্লাবের কিংবদন্তি দানি আলভেসকে বিদায়ী সম্মান জানালো ক্যাম্প ন্যু।

পিউমাস ইউএনএএমের বিপক্ষে ম্যাচটিতে সমর্থকদের তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ করে দিয়েছেন বার্সার লেভা-পেদ্রিরা। কারণ মেক্সিকান লিগের জায়ান্টদের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে জাভি হার্নান্দেস। প্রথমার্ধের পুরোটা খেলে সমর্থকদের মন কেড়ে নিয়েছেন বায়ার্ন মিউনিখ ছেড়ে আসা এই বার্সা স্ট্রাইকার। লেভা ম্যাচে এক গোল করার পাশাপাশি দুইটি গোলে সহায়তা করেছেন। এছাড়া একটি করে গোল পেয়েছেন উসমান দেম্বেলে, পিয়েরে-এমেরিক অবামেয়াং ও ফ্রেঙ্কি ডি ইয়ং। জোড়া গোল করেছেন পেদ্রি।

ম্যাচটি আলভেসের জন্যও ছিল বিশেষ। কারণ এই গ্রীষ্মে দ্বিতীয়বারের মতো ক্যাম্প ন্যু ছাড়লেও তাকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়নি। এই ম্যাচ দিয়ে সেটাও সেরে ফেললো বার্সা। ছয় মাসের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পরও বার্সায় থেকে যেতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান রাইট-ব্যাক। কিন্তু ক্লাবের অনিচ্ছায় শেষ পর্যন্ত মেক্সিকোয় পাড়ি জমান তিনি। পুমাসের সঙ্গে তার চুক্তির মেয়াদ এক বছর।

ম্যাচ শেষে বার্সায় দীর্ঘদিনের সফল ক্যারিয়ারের জন্য আলভেসকে ধন্যবাদ জানানো হয়। কাতালান ক্লাবটির জার্সিতে তিনি ছয়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস ট্রফি জেতার স্বাদ পেয়েছিলেন। গাম্পার ট্রফির ম্যাচটির কিক-অফের বাঁশি বাজার ঠিক আগে আলভেসের হাতে ৪৩১ লেখা জার্সি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। ক্লাবটির হয়ে এই সংখ্যক ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা তার হাতে স্মারক হিসেবে একটি সিলভার প্লেট তুলে দেন। ম্যাচ শেষে তাকে ঘিরে উৎসবও করেন বার্সার খেলোয়াড়রা। পরে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তাও দেন তিনি।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর