শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ১২:৪৩ পিএম, ২০২২-০৮-২৬
অবশেষে বাতিল হলো শতবর্ষী সেই খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প তৈরির সিদ্ধান্ত। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বলদীপাড়া-হলদিঘর গ্রামবাসীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেখানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্থানীয় প্রশাসন। আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণের জন্য নতুন জায়গা খোঁজা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, যেহেতু ওই মাঠটি নিয়ে একটি ঘটনা ঘটে গেছে, তাই সেখানে আশ্রয়ণ প্রকল্প তৈরির সিদ্ধান্ত আপাতত বাতিল করা হয়েছে। আমরা জনগণের জন্য কাজ করি, জনগণ যেটা চাইবে, আমরা তো তার বিপরীতে কাজ করতে পারি না।
তিনি বলেন, আমাদের অনেকগুলো ঘর নির্মাণ করতে হবে। সে ক্ষেত্রে জায়গার প্রয়োজন। আমরা খাস খতিয়ানভুক্ত জায়গার খোঁজ করছি। এদিকে রোববার (২১ আগস্ট) সকালে ওই মাঠ পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ ও এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা আইনের গতিতে চলবে জানিয়ে তিনি বলেন, যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদের বিচার আদালত করবেন। এ ঘটনায় গ্রেফতারকৃত সাত নারীকে এরই মধ্যে জামিন দিয়েছেন আদালত।
উল্লেখ্য, উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর এলাকায় শতবর্ষী খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প তৈরির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বলদিপাড়া-হলদিঘর গ্রামবাসী আন্দোলন করে আসছিল। রোববার (২১ আগস্ট) সকালে ওই মাঠে আশ্রয়ণ প্রকল্পের স্থান পরিদর্শন ও মাটি ভরাট করতে বালুর ট্রাক নিয়ে যান ইউএনও ও এসিল্যান্ড। এসময় বলদিপাড়া গ্রামের নারী-পুরুষ মিলে বাঁশ দিয়ে তাদের পথরোধ করেন। একপর্যায়ে উভয়পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় ইট-পাটকেল ছুড়ে ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয় ও স্থানীয়দের ছোড়া ইট-পাটকেলের আঘাতে এসিল্যান্ড লিয়াকত সালমানের মাথা ফেটে যায়। অপরদিকে প্রশাসনের লাঠিচার্জে শিশুসহ স্থানীয় নয়জন আহত হন। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখ করে আরও ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited