শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:৪৪ পিএম, ২০২২-০৯-০১
অন্তঃসত্ত্বা এক ভারতীয় পর্যটকের মৃত্যুর ঘটনায় পদত্যাগ করেছেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদো। জরুরি প্রসূতি সেবা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে তার সিদ্ধান্ত এবং এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় ওই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় তুমুল সমালোচনাকে কেন্দ্র করে স্থানীয় সময় মঙ্গলবার তিনি পদত্যাগ করেন।
পর্তুগালের জাতীয় প্রচারমাধ্যম আরটিপি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেমিদো স্বাস্থ্যমন্ত্রীর পদে আর থাকবেন না। তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণও করেছেন। লিসবনে ওই ভারতীয় নারীর মৃত্যুর খবর জানার পাঁচ ঘণ্টা পরেই পদত্যাগ করেন তেমিদো। মঙ্গলবার ওই নারীকে হসপিটাল ডি সান্তা মারিয়া থেকে হসপিটাল সাও ফ্রান্সিসকো জাভিয়ারে নেওয়া হয়েছিল। এ সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।
জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৭২২ গ্রাম ওজনের একটি শিশুর জন্ম দেন ওই নারী। শিশুটির জরুরি সেবার প্রয়োজন ছিল। ওই নারীর মৃত্যু হলেও শিশুটিকে নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে সফলভাবে দেশের ভ্যাকসিন কর্মসূচি পরিচালনায় কৃতিত্ব পেয়েছেন তেমিদো। কিন্তু চিকিৎসকের অভাবে অস্থায়ীভাবে জরুরি প্রসূতি পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তের জন্য প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। তেমিদো ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন। আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ হতে পারে বলে জানানো হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited