বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নড়াইলের বাস টার্মিনাল রুপগঞ্জ ও নড়াইল বাজারেরর ইজারার দূর্নীতি মামলায় সাবেক কাউন্সিলরসহ ৮ জনের যশোর আদালতে আত্মসমর্পন

সংবাদদাতা, যশোর :    |    ০৮:৩৩ পিএম, ২০২০-০৯-২০

নড়াইলের বাস টার্মিনাল রুপগঞ্জ ও নড়াইল বাজারেরর ইজারার দূর্নীতি মামলায় সাবেক কাউন্সিলরসহ ৮ জনের যশোর আদালতে আত্মসমর্পন



নড়াইলের বাস টার্মিনাল রূপগঞ্জ ও নড়াইল বাজার ইজারায় দুর্নীতির মামলায় পৌরসভার তৎকালিন কাউন্সিলসহ ৮ জন রোববার আদালতে আত্মসর্পণ করেছেন। রাষ্ট্রপক্ষ রায়ের বিপক্ষে হাইকোর্টে রিভিশন গৃহীত করে আসামিদের সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার আদেশ দেয়ার তারা আত্মসর্পণ করে বলে নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। যশোরের স্পেশাল জজ(জেলা জজ) আদালাতের বিচারক মোহাম্মদ সামছুল হক শুনানি শেষে তাদের  জামিন মঞ্জুর করেছেন।
আসামিরা হলো নড়াইল পৌরসভার তৎকালিন কাউন্সিলর খন্দকার আল মুনসুর বিল্লাহ, সরফুল আলম লিটু, সৈয়দ মুশফিকুর রহমান, কাজল লতা, পৌরসভার সাবেক সহকারি প্রকৌশলি ওয়াজিহুর রহমান, মহিষখোল গ্রামের এইচএম সোহেল রানা পলাশ, রূপগঞ্জের রুবেল মিয়া, তৌফিকুর রহমান মামুন। 
২০১৯ সালের ১৬ এপ্রিল একরায়ে বিচারক আসামিদের আদালত চলাকালিন সময় পর্যন্ত কারাদন্ড ও ৬ লাখ ৬৭ হাজার ১শ’২০ টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন। মামলার অভিযোগে জানা গেছে, সোহবার হোসেন নড়াইল পৌরসভার মেয়র থাকাকালে নড়াইল বাজার, রুপগঞ্জ বাজার ও নড়াইল বাসস্ট্যান্ডের ইজারা দেন। এসময় ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার স্বার্থে পৌর কমিশনার ও কর্মকর্তাদের সহায়তায় কম মূল্যে হাট ইজারা দেন। যা বিগত বছরের তুলনায় ৬ লাখ ৬৭ হাজার ১শ’২০ টাকা কম ছিল। এ বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। ২০০৮ সালের ৭ আগস্ট দুর্নীতি দমন কমিশন যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী পৌর মেয়র সোহরাব হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে নড়াইল সদর থানায় মামলা করেন। দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক নয় আসমিকে আদালতে উপস্থিত সময়কে কারাদন্ড ও  ৬ লাখ ৬৭ ১শ’২০টাকা জরিমানার আদেশ দেন। 
রাষ্ট্রপক্ষ এ রায়ের বিপক্ষে হাইকোর্টে রিভিশন করেন। যার ক্রিমিনাল রিভিউশন নম্বর ৭৩০/২০। চলতি বছরের ২ মার্চ এ আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বিচারক রিভিশন গৃহীত করে পূর্বের রায় স্থগিত ও ৮ আসামিকে সংশ্লিষ্ট আদালতে আত্মসর্পণ করার আদেশ দেন। এ আদেশ পেয়ে আসামিরা গতকাল রোববার স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। 
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর