শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:০০ পিএম, ২০২২-০৯-২০
ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ৯ দিন চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এ রুটের যাত্রীদের।
চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে।সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এ রুটে যাতায়াতকারীরা বলছেন, চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছিল। অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় তাদের কষ্ট লাঘব হয়েছে। অফিস শেষে স্বস্তিতে বাড়ি ফিরছেন।জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এ রুটে প্রতিদিন চারবার আসা যাওয়া করতো এ ট্রেন। এ ছাড়া এই রুটে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য একটি ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে। প্রকৌশলী না থাকায় ট্রেনটির ত্রুটি এখনো সারানো যায়নি। গত ১০ সেপ্টেম্বর থেকে ডেমু ট্রেনটি বন্ধ ছিল। অবশেষে সোমবার ১৯ সেপ্টেম্বর থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের এই রুটে ডেমু ট্রেনটি প্রতিদিন সকাল-সন্ধ্যা চারবার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। সকালে চট্টগ্রাম থেকে পটিয়া ও পটিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার বিকেলে চট্টগ্রাম থেকে দোহাজারী ও সন্ধ্যায় দোহাজারী থেকে চট্টগ্রামে ফিরে আসে।বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির সমস্যার সমাধান করে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আশাকরি চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited