বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ইস্টার্ন রিফাইনারি

পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৩:৩২ পিএম, ২০২২-১০-১৫

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ইস্টার্ন রিফাইনারি

দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির মিটারিং সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইস্টার্ন রিফাইনারির প্ল্যান্টের ট্যাংক ফার্মে আগুন লাগে। তবে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রিফাইনারি। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া  বলেন, ৯৯৯-এ ফোনের মাধ্যমে ১১টা ২৫ মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পাই। ওই সময় থেকে কেইপিজেড থেকে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আমরা দেখতে পেয়েছি, ইস্টার্ন রিফাইনারির মিটারিং সেকশনে আগুন লেগেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) রায়হান আহমেদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (অপারেশন) খালিদ আহম্মেদ।  তবে আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত ছাড়া বলা যাবে। তিনি আরও বলেন, এখানে একটি অয়েল ফিড রয়েছে। তবে এই ফিডে কীভাবে আগুন এলো সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) রায়হান আহমেদ  বলেন, কিছু ড্রেনে আগুন লেগেছে। এখানে কয়েকটি প্রকল্পের কাজ চলছে। তবে কোথা থেকে মূলত আগুণের সূত্রপাত সেটা বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে এসপিএম প্রকল্পে ওয়েল্ডিংয়ে কাজ করার সময় ড্রেনে পড়ে থাকা স্লাজে আগুন লেগে যায়। এতে ড্রেনের মাধ্যমে আগুন মিটারিং সেকশনের ফিড পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে কালো ধোঁয়া অনেক উপর পর্যন্ত উঠে গেলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় কেইপিজে ফায়ার স্টেশনের চারটি ইউনিট। ইস্টার্ন রিফাইনারির পাশে এলপিজিএলের প্ল্যান্ট। এলপিজিএলের এক নিরাপত্তাকর্মী  বলেন, আমার বাসা থেকে হঠাৎ দেখা গেছে উপরে কালো ধোঁয়ার কুণ্ডলী। তবে কিছুক্ষণ পর ধোঁয়া কমে গেছে। নাম প্রকাশ না করার শর্তে ইস্টার্ন রিফাইনারির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এসপিএম প্রকল্পে চায়নিজদের কাজ করার সময় আগুন লাগে। ওই স্থানে কোম্পানির (ইআরএল) প্রজেক্ট ডিপার্টমেন্ট কাজ করছিল। এ ব্যাপারে এসপিএম (সিঙ্গেল পয়েন্ট মুরিং) প্রকল্পের প্রকল্প পরিচালক ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) শরীফ হাসনাত  বলেন, ঠিক এসপিএম প্রকল্পের কাজ থেকে আগুনের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত নয়। ওখানে কোম্পানির অন্যান্য ডিপার্টমেন্টের কাজও চলছিল। এদিকে, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিপিসি। ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) রায়হান আহমেদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (অপারেশন) খালিদ আহম্মেদ। এর আগে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পরিদর্শনে যান।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর