বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

নজরুল চর্চাই এ জাতিকে অন্ধকার হতে উদ্ধার করতে পারে

নজরুল চর্চাই এ জাতিকে অন্ধকার হতে উদ্ধার করতে পারে

আমাদের বাংলা ডেস্ক :    |    ১১:৩৬ পিএম, ২০২২-১০-১৬

নজরুল চর্চাই এ জাতিকে অন্ধকার হতে উদ্ধার করতে পারে

কবি নজরুল ইসলাম বিশ্বের বিস্ময়। নজরুল চর্চাই এ জাতিকে উদ্ধার করতে পারে যাবতীয় অন্ধকার হতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে “চেতনায় চর্চায় নজরুল” আয়োজিত অনুষ্ঠানে আলোচকগণ বলেন, কাজী নজরুল ইসলামকে ভুলিয়ে দেয়া যাবে না। নজরুলের চেতনায় রাঙা চল্লিশ কোটি বাংলাভাষীর হৃদয়ে নজরুল চর্চা অবিরাম চলছে। নজরুল চর্চায় আগামী প্রজন্মকে সম্পৃক্ত করার কর্মসূচি গ্রহণের জন্যে গুরুত্বারোপ করেন অতিথিগণ। “চেতনায় চর্চায় নজরুল”-এর আহ্বায়ক কবি, গীতিকবি এম. এন মোস্তফা নূর’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য, দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ (অ্যালামনাই)-এর সাধারণ সম্পাদক ও কিশোর মুক্তিযোদ্ধা মাহফুজুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নজরুল গবেষক ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের জিএম এম এ সবুর। প্রধান আলোচক ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মুহাম্মদ সানাউল্লাহ। বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক জাসদ ছাত্রলীগ সভাপতি মুজতবা কামাল, নারী অধিকার নেটওয়ার্কের সভাপতি ইয়াছমিন কবির, কবি আব্দুল্লাহ মজুমদার সাংবাদিক গোলাম 
সারোয়ার সালাম, শিক্ষাবিদ মো. জিয়া উদ্দিন, সাংবাদিক ইমরান সোহেল বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ফরিদ বঙ্গবাসী, মো. দিদারুল ইসলাম, ফজলুল কবির চৌধুরী, মীর বরকত হোসেন, কবি অভিলাষ মাহমুদ, হারাধন নাথ বসু, দিলীপ সেন প্রমুখ।  চট্টগ্রাম শহরের এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে গত ১৪ অক্টোবর বিকাল তিনটায় আয়োজিত অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের কবিতা, সংগীত, সংগ্রামী জীবনের নানান বিষয়ে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মনোমুগ্ধকর উপস্থাপনা এবং নজরুল চর্চায় অগ্রসরতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর