শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:২৯ পিএম, ২০২২-১১-০৫
রাশিয়ার কোস্ট্রোমা শহরের একটি ক্যাফেতে রাতে অগ্নিকান্ডে ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে।
স্থানীয় গভর্ণর সের্গেই সিতনিকভ টেলিগ্রামে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।’ রাশিয়ান সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তর-পূর্বের এই শহরে রাতে আগুন লাগলে ভবনটি থেকে ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়। সিতনিকভ বলেছেন, ‘পলিগন’ নামের ক্যাফেতে ছড়িয়ে পড়া আগুন সকাল প্রায় সাড়ে ৭টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি বলেন, অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন, তবে তাদের হাসপাতালে ভর্তি করার দরকার নেই। স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, তারা রাত ২টার দিকে আগুনের খবর পেয়েছে এবং আগুন ৩,৫০০ বর্গ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited