শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৯:২৮ পিএম, ২০২২-১১-২৭
সৌদিআরব প্রতিনিধি:
সৌদিআরবের পবিত্র মদিনার মসজিদে নববীর আঙিনায় সস্তান প্রসব করেছেন এক নারী। জানা যায়, গত বৃহস্পতিবার অন্যান্য নারীদের সঙ্গে ওই নারীও নামাজ আদায় করতে মসজিদে নববীতে উপস্থিত হন। নামাজ শেষে মসজিদ ত্যাগ করার সময় মসজিদের আঙিনায় হঠাৎ প্রচন্ড প্রসব বেদনা ওঠে। সে সময় উপস্থিত কয়েকজন নারী-পুরুষ দ্রুত সৌদি রেড ক্রিসেন্টের মসজিদে নববী শাখার (এসআরসিএ) স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনাস্থলে এসে ওই নারীর চিকিৎসা শুরু করেন ।
সৌদি গেজেটের বরাত সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলি আল-জাহরানি বলেন, মসজিদে নববীর আশেপাশে রেড ক্রিসেন্টের কয়েকটি অ্যাম্বুলেন্স সবসময় থাকে।এসব অ্যাম্বুলেন্সে চিকিৎসক ও জরুরি চিকিৎসা সেবা আগত মুসল্লিদের জন্য সর্বক্ষণ নিয়োজিত । তাকে তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ওই নারী নিরাপদে সস্তান প্রসব করেন। মা ও শিশু উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. আহমেদ বিন আলি আল-জাহরানি। সৌদি আরবের সাধারণ জনগণ এবং বহিঃবিশ্ব হতে আগত সকল ওমরাহ ও হজযাত্রীদের যে কোনো প্রয়োজনে রেড ক্রিসেন্টের জরুরি সেবা পেতে ৯৯৭ নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে।পাশাপাশি, আসাফনি ও তাওয়াক্কালানা অ্যাপ থেকে এসওএস পাঠানো হলেও জরুরি অ্যাম্বুলেন্স সেবা সঠিক স্থানে দ্রুত পৌঁছে যাবে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited