বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অনলাইন ক্লাস নেয়ার ক্ষেত্রে দেশসেরা রাজবাড়ী জেলা

মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী :    |    ১২:১৭ পিএম, ২০২০-০৯-২৬

অনলাইন ক্লাস নেয়ার ক্ষেত্রে দেশসেরা রাজবাড়ী জেলা

 

 করোনা ভাইরাস
পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকে সারা দেশের শিক্ষা
প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে অনলাইনে ক্লাস
নেয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকারী ব্যবস্থাপনায় সংসদ টিভিতে
অনলাইন ক্লাসের পাশাপাশি প্রতিটি জেলাতেও নিজস্ব
ব্যবস্থাপনায় অনলাইন ক্লাস নেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (অ্যাকসেস টু
ইনফরমেশন) প্রকল্পের আওতায় জেলাগুলোর অনলাইন ক্লাসের কাউন্ট
করে নিয়মিত আপলোড করা হচ্ছে। তাদের এবং শিক্ষক বাতায়নের
তথ্য অনুযায়ী, রাজবাড়ী জেলা বর্তমানে সারা দেশের মধ্যে এই
অনলাইন ক্লাস নেয়ার ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে।
জানা গেছে, রাজবাড়ী জেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান
অনলাইন ক্লাস চালু রেখেছে। তার মধ্যে ১৬টিই রাজবাড়ী সদরের
এবং বাকীগুলো অন্যান্য উপজেলার। প্রতিদিন শিক্ষকরা অনলাইন
ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান কার্যক্রম চালিয়ে
আসছেন। এতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা
অনলাইন ক্লাসের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম ও পড়াশোনা
চালিয়ে যেতে পারছে।
জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশী অনলাইন
ক্লাস করাচ্ছে ইয়াছিন উচ্চ বিদ্যালয়। প্রতিদিন বিদ্যালয়টির
শিক্ষকরা গড়ে ১২-১৩টি করে অনলাইন ক্লাস নিচ্ছেন। বিদ্যালয়ের
প্রধান শিক্ষক ইকবাল হোসেন জানান, করোনা পরিস্থিতির
কারণে স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের লেখাপড়ায় যাতে ব্যাঘাত
না ঘটে সেদিকে লক্ষ্য রেখে সময়োপযোগী অনলাইন ক্লাসগুলো
নেয়া হচ্ছে। এ পর্যন্ত তারা ৬৬০টি ক্লাস নিয়েছেন। স্কুলের
২৮ জন শিক্ষক এই অনলাইন ক্লাস নেয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন।
তাদের এই অনলাইন শিক্ষাদান কার্যক্রম চলমান থাকবে।
রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান
বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের আন্তরিকতা ও পরিশ্রমের
ফলে রাজবাড়ী জেলা অনলাইন ক্লাসের দিক দিয়ে সারা দেশের

মধ্যে প্রথম স্থানে যেতে সক্ষম হয়েছে। এই অনলাইন কীভাবে
আরও মানোন্নয়ন করা যায় সে ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী
বলেন, অনলাইন ক্লাসের ক্ষেত্রে রাজবাড়ী জেলা সারা দেশের মধ্যে
প্রথম স্থানে রয়েছে-এটা আমাদের জন্য গর্বের। এ পর্যন্ত জেলার
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রায় ৫ হাজার ক্লাস নেয়া
হয়েছে। এ ব্যাপারে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম
এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুশফিকুর
রহমান-এই দু’জনের অবদান সবচেয়ে বেশী। তাদের আন্তরিক
সহায়তার জন্য আজ আমরা দেশসেরা হতে পেরেছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুশফিকুর
রহমান বলেন, সফলভাবে টিম-ওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের
আন্তরিক প্রচেষ্টায় এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।
ভবিষ্যতে এ কার্যক্রমকে কীভাবে আরও ফলপ্রসু করা যায়-সেই
প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর