শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৪৫ পিএম, ২০২২-১২-১৪
প্রথম সাফল্য এনে দিলেন তাইজুল ইসলাম। ইনিংসের ১৪তম ওভারে তিনি ফেরালেন শুভমন গিলকে । চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথম দিনের প্রথম সেশন শেষে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান করেছে ভারত।
ওই স্বস্তি থাকতেই আরও এক উইকেট পেলো বাংলাদেশ। এরপর প্রথম সেশনে বিরাট কোহলিকেও দারুণ এক বলে ফেরালেন তাইজুল ইসলাম। দিনের প্রথম ঘণ্টার শেষদিকে গিলকে ফেরান তাইজুল। ইনিংসের ১৪তম ওভারে দ্বিতীয় বলে লেগ স্টাম্পে ফুল লেন্থে করেন তাইজুল। প্যাডল সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে যায় গিলের। প্রথম স্লিপে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বি সহজ ক্যাচ নেন লেগ স্লিপ পজিশনে গিয়ে। ৩ চারে ৪০ বলে ২০ রান করেন গিল।
চার ওভার পর আরেক উদ্বোধনী ব্যাটার ও অধিনায়ক লোকেশ রাহুলকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ। তার লেন্থ বল লাইনে না গিয়ে ব্যাট চালান রাহুল, ব্যাটে ইনসাইড এজ হয় বল আঘাত হানে স্টাম্পে। বোল্ড আউট হয়ে হতাশায় মাঠ ছাড়েন রাহুল। ৩ চারে ৫৪ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
বাংলাদেশের জন্য বড় বাধা হতে পারতেন কোহলি। তাকেও ক্রিজে বেশিক্ষণ থাকতে দেননি তাইজুল ইসলাম। তার দারুণ এক ডেলেভারি কোহলির প্যাডে লাগলে আউট দেন আম্পায়ার। কোহলি রিভিউ নিলেও বাঁচতে পারেননি। ৫ বলে ১ রান করেই ফিরতে হয় তাকে।
এরপর অবশ্য হাল ধরেছেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ। নিজের স্বভাবসুলভ ব্যাটিং করছেন পন্থ। ৪ চার ও ১ ছক্কায় ২৬ বলে ২৯ রান করেছেন তিনি। ৩ চারে ৫৪ বলে ২২ রান এসেছে পূজারার ব্যাটে।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited