শিরোনাম
ভোলা প্রতিনিধি :: | ০২:৪৯ পিএম, ২০২২-১২-২৫
ভোলার মেঘনা নদীতে একটি কার্গোর ধাক্কায় তলা ফেটে আরেকটি ডিজেলবাহী কার্গো জাহাজ অর্ধ-নিমজ্জিত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, ১২ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
তবে কার্গোটি থেকে ডিজেল নদীতে পড়ে গেছে।
রোববার (২৫ ডিসেম্বর) ভোরে মেঘনার তুলাতলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত কার্গোর নাম এসভি সাগর নন্দনি-২। এটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এতে প্রায় ১১ লাখ লিটার ডিজেল ছিল।
কোস্টগার্ড জানিয়েছে, ভোরে চট্টগ্রাম থেকে এমভি সাগর নন্দনি-২ নামে একটি ডিজেলবাহী জাহাজ ঢাকার দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে এ কার্গোর সঙ্গে মাঝ নদীতে নোঙর করা আরেকটি কার্গোর ধাক্কা লাগে। এতে ডিজেলবাহী কার্গোর তলা ফেটে নদীতে অর্ধ- নিমজ্জিত হয়। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে জাহাজের শ্রমিকদের উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশের একটি দল তেল অপসারণের চেষ্টা চালাচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited