শিরোনাম
ঢাবি প্রতিনিধি : | ০৯:৫১ পিএম, ২০২৩-০১-০১
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০১ জানুয়ারি ২০২৩ রবিবার পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসবে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং কলেজের অধ্যক্ষ মিসেস সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গড়ার লক্ষ্যে প্রায় ১ যুগ আগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন। তথ্য বিকৃতি রোধে এবং শিশুদের মাঝে সঠিক ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে এবং শিশুদের সুশিক্ষিত, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রীর এধরনের নানাবিধ যুগান্তকারী সিদ্ধান্তের কারণে পদ্মা সেতু ও মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited