শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৯ পিএম, ২০২৩-০১-০৫
ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অশালীন আচরণ ও কর্মকর্তা কর্মচারীদের কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে । এ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঁইঞা, সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট মো. আক্কাস আলী ও অ্যাডভোকেট জুবায়ের ইসলামসহ অজ্ঞাত ১০-১৫ জন আইনজীবীর বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন । সুষ্ঠু বিচারিক কাজে বাঁধা দান করতে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অশালীন আচরণ করেন বলে জানান জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক।এদিকে আদালতের কর্মকর্তা- কর্মচারীদের গালিগালাজ, অশালীন আচরণ, কাজে বাধাঁদান প্রতিবাদ জানিয়ে, কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি কাজী উজ্জল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারককে (জেলা জজ) গালাগাল, প্রাণনাশের হুমকি, বিচার কাজে হস্তক্ষেপ, এজলাসে ঢুকে নথি ছিনিয়ে নেওয়া, কর্মচারীদের মারধর করার প্রতিবাদে তাঁরা কিছু আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাঁরা আইনজীবীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মানসম্মান নিয়ে কাজ করতে চান। গত ২ জানুয়ারি সুপ্রিম কোর্টের ‘এজলাসে আদালতের বিচারক ও কর্মচারীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণের জন্য আদালত অবমাননার ব্যবস্থা গ্রহণের প্রার্থনা’ শীর্ষক একটি চিঠি পাঠান ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুক। এ চিঠি প্রধান বিচারপতি বরাবরে উপস্থাপন করেন রেজিস্ট্রার জেনারেল।এ ঘটনাকে কেন্দ্রকে নাম প্রকাশ অনিচ্ছুক এক সেবাগ্রহীতারা বলেন, কিছু আইনজীবীরা তাদের সুবিধার্থে আইনজীবী সমিতিকে কাজ লাগিয়ে বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে চায় ।বিচারকের সঙ্গে আইনজীবীদের অসৌজন্যমূলক আচরণ, বিচারিক কাজে হস্তক্ষেপ, কর্মচারীদের মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ৪ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন শুরু করেন। একই সঙ্গে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।দেখা গেছে, সকাল থেকে আদালতের কর্মচারীরা নিজ নিজ কক্ষে না গিয়ে বাইরে অবস্থান করেন। আদালতের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে রাখতে দেখা যায়। যে কারণে আদালতে কার্যক্রম নির্দিষ্ট সময় শুরু করা যায়নি। ফলে সেবাগ্রহীতারা এসে ফিরে যাচ্ছেন,আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited