বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ এডিটরস ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃেন্দর সাথে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সৌজন্য সাক্ষাৎ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:২৪ পিএম, ২০২০-০৯-২৭

বাংলাদেশ এডিটরস ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃেন্দর সাথে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ এডিটরস ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুর ১টায় সচিবালয়ে  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় বাংলাদেশ এডিটরস ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ১ অক্টোবর সংগঠনের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিতব্য সূধী সমাবেশ ও জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রন করেন। 
মাননীয় তথ্যমন্ত্রী বাংলাদেশ এডিটরস ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরে সাথে প্রায় ৩০ মিনিটি কথা বলেন। এডিটরস ফোরামের সম্মানিত সভাপতি দৈনিক আমাদের বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী এসময় দেশের ছোট পরিসরের পত্রিকা প্রকাশক সম্পাদকদের পক্ষ থেকে বেশকিছু দাবি-দাওয়া তুলে ধরেন।
করেনা সৃষ্টাচার মেনে মন্ত্রী বাংলাদেশ সম্পাদক ফোরাম সভাপতি মিজানুর রহমান চৌধুরী, মহাসচিব মোহাম্মদ মকছুদের রহমান মানিক এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক জালাল-এর হাত থেকে দাওয়াতপত্র গ্রহন করেন।
মাননীয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বাংলাদেশ এডিটরস ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃেন্দর বক্তব্য ধর্য ধরে শুনেন এবং বলেন, আমিতো আপনাদের সাথে আছি।
দেশের একমাত্র বুদ্ধিভিক্তিক সমাজ সাংবাদিক ও মিডিয়া জগত, যাকে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ স্বীকৃতি দেয়া হয়েছে। সেই মিডিয়া জগতও আজ মাফিয়াদের দখলে। সাংবাদিকদের কথা বলার মাধ্যম সংবাদপত্র তথা প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া, এমনকি ডিজিটাল অনলাইন মিডিয়াও আজ পুজিবাদীদের বিচরণে বিষাক্ত বাতাস বইছে।  প্রকৃত সাংবাদিক এবং তাদের প্রকাশনা আজ মাফিয়াদের ছোবলে। আর অর্থ বিত্তের লোভে নামধারী সাংবাদিকরা তাদের গোলামী করছে। এমনকি তাদের নির্দেশে নামধারী এসব সাংবাদিকরা আজ নিজেদের সাংবাদিকতা শেখার পাঠশালা ছোট পত্রিকার বিরুদ্ধে কলম ধরছে।
আজ এসব নামধারী সাংবাদিকরা অর্থনৈতিক দৈন্যতায় ফরমাইশি সাংবাদিকতায় বাধ্য হচ্ছে। প্রকৃত সাংবাদিকদের অর্থনৈতিক দৈন্যতায় মাফিয়ারা সংবাদপত্রের মালিক হয়ে প্রকৃত পেশাধারী সাংবাদিকদের খবরদারি করছে। পুজিবাদীরা তাদের ব্যবসা-বাণিজ্যকে আরো বড় করতে অপকর্মকে বৈধতা দিতে সংবাদ মিডিয়াকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। আর প্রকৃত সাংবাদিকদের সংবাদপত্রকে নাম সর্বস্ব বলে কন্ঠরোধ করার অপচেষ্টায় লিপ্ত। মাত্র ১৫-২০ জন মাফিয়ার মিডিয়া ৫-৬ হাজার পত্রিকাকে ও লক্ষাধিক পেশাধারী সাংবাদিককে দমিয়ে রাখতে চায়। 
সংবাদ মাধ্যম তথা মিডিয়া জগতে প্রকৃত সাংবাদিকদের অবস্থান জানান দিতে এবং দেশের বুদ্ধিভিত্তিক সমাজের নিয়ন্ত্রণ আবারও সাংবাদিকদের নিয়ন্ত্রণে নিয়ে আসার লক্ষে ২০১৮ সালের ১ অক্টোবর মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ সম্পাদক পরিষদ তথা বাংলাদেশ এডিটরস ফোরাম নামে প্রকৃত সাংবাদিকদের সংবাদপত্রের সম্পাদকদের ঐক্য করার কাজ শুরু করি। আজ আমরা বড় পরিসরে অবস্থান করছি। গুটি কয়েকজন মাফিয়া মালিক সম্পাদকের কুক্ষিগত চক্রের বিপরীতে আমরা আমাদের অস্তিত্ব ও আমাদের সংবাদপত্রকে সামনে এগিয়ে নিতে এক মঞ্চে একত্রিত হয়েছি। প্রকৃত পেশাদারী সাংবাদিকদের মালিকানায় ও সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্রকে আজ  যারা নাম সর্বস্ব পত্রিকা বলছে তারা সংখ্যালগু ও পুজিবাদী। আমাদের ঐক্য সংবাদপত্র ও পেশাদারী সাংবাদিকদের সাময়িক সংকটকে কাটিয়ে ওঠতে সাহস যোগাবে। ইনশাআল্লাহ আমাদের জয় সুনিশ্চিত।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আলোর বার্তা পত্রিকার সম্পাদক রফিক উল্যাহ সিকদার, প্রচার সম্পাদক সুব্রত শুভ্র, দৈনিক অন্যদিগন্তের সম্পাদক মোহাম্মদ মাসুদ, দৈনিক আজকের প্রভাতের সম্পাদক নেজামুল হক, দৈনিক আপন কাগজ সম্পাদক মকছুদের রহমান মানিক, দৈনিক দেশকাল সম্পাদক জাকির হোসেন তালুকদার, বিজনেস ডাইজেস্ট পত্রিকার সম্পাদক শহীদ উল্যাহ প্রিন্স, দৈনিক জাতীয় বাংলার সম্পাদক মুশফিকুর রহমান, দৈনিক মর্ণিং অবজারভার  ও সোনালী বার্তা সম্পাদক মোহাম্মদ শাহজাহান, দৈনিক ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক  এ বি এম সেলিম আহমেদ,  দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক আশোক ধর, দৈনিক অন্যায়ের চিত্রের নির্বাহী সম্পাদক আবুল কাশেম সোহাগ, দৈনিক আমাদের বাংলার আসাদুজ্জমান বাবুল। 

রিটেলেড নিউজ

যেও ভালোবেসে

যেও ভালোবেসে

আমাদের বাংলা ডেস্ক : :   আলেয়া মান্নান   প্রিয়, তুমি একটি বার ভালোবেসে যেও।   ব্যস্ততার পরে একবার অবসর করে আসিও...বিস্তারিত


যখন রাজনীতির অস্ত্র ভাইরাল ভিডিয়ো

যখন রাজনীতির অস্ত্র ভাইরাল ভিডিয়ো

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার  ডিজিটাল যুগে একটি ভিডিও কখনো কখনো হাজার বক্তৃতার চেয়েও বেশি প্রভাব ফেলে। কয়...বিস্তারিত


যেখানে রাত্রি লিখে সময়ের ইতিহাস সারাফ নাওয়ার -এর রাত্রির ভাটলিপি 

যেখানে রাত্রি লিখে সময়ের ইতিহাস সারাফ নাওয়ার -এর রাত্রির ভাটলিপি 

আবদুল্লাহ মজুমদার : : সমকালীন বাংলা কবিতায় এমন কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যেগুলো কেবল কবিতার সংকলন নয়; বরং সময়, স...বিস্তারিত


ম্যান্ডেলার শিক্ষা: বাংলাদেশের রাজনীতির জন্যও এক অনিবার্য পাঠ

ম্যান্ডেলার শিক্ষা: বাংলাদেশের রাজনীতির জন্যও এক অনিবার্য পাঠ

আবদুল্লাহ মজুমদার : : ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন একটি দেশকে বদলে দিতে, আবার কিছু মানুষ তাঁদের জীবন ও আদর্শ দিয়ে সমগ্র ব...বিস্তারিত


একটি চাকরিতে আর সংসার চলে না: মূল্যস্ফীতি, কর্মসংকট ও নতুন দারিদ্র্যের অশনিসংকেত

একটি চাকরিতে আর সংসার চলে না: মূল্যস্ফীতি, কর্মসংকট ও নতুন দারিদ্র্যের অশনিসংকেত

আবদুল্লাহ মজুমদার : : একসময় একটি চাকরি মানেই ছিল একটি পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা, স্বস্তি ও ভবিষ্যতের নিশ্চয়তা। মাস ...বিস্তারিত


ত্রাণ বিতরণে নৈতিকতার প্রশ্ন

ত্রাণ বিতরণে নৈতিকতার প্রশ্ন

আবদুল্লাহ মজুমদার : : প্রাকৃতিক দুর্যোগ মানুষের সক্ষমতার সীমাবদ্ধতাকে যেমন প্রকাশ করে, তেমনি মানুষের মানবিকতা, রাষ্ট্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর