শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩০ পিএম, ২০২৩-০২-১০
রাজধানীর আদাবর এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- চক্রের মূলহোতা মো. শরিফ মিয়া (২৭) ও তার অন্যতম সহযোগী মো. আল আমিন (২৩)। অভিযানকালে তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা ছাড়াও একটি মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়।র্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, চক্রের মূলহোতা শরিফ মিয়া কিশোরগঞ্জের ভৈরব থানার কালিপুর দক্ষিণপাড়ার মো. ইকবাল হোসেনের ছেলে। তার সহযোগী আলামিন কিশোরগঞ্জের ভৈরব থানার চানপুরের মো. বাছির মিয়ার ছেলে।র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদককারবারির বিষয়টি স্বীকার করেছেন। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে কৌশলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।গ্রেফতার শরিফ মিয়ার নামে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited