শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:১৫ পিএম, ২০২৩-০২-১১
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় পাহাড় কাটার অভিযোগে মো. শাহজাহান (৪০) নামে একজনকে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয় ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায় আকবরশাহ এলাকার বেলতলীঘোনায় রাস্তা করার জন্য পাহাড় কাটা হচ্ছে।
অভিযানে গিয়ে পাহাড়কাটা অবস্থায় এস্কেভেটরসহ একজনকে আটক করা হয় এবং মোবাইল কোর্টে পাহাড়কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও পাশাপাশি এস্কেভেটরটি জব্দ করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আহমেদ ও আকবরশাহ থানার সাব ইন্সপেক্টর আলাউদ্দিন।
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট দায় বা ঋণ পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা বলে জানি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রু...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই রাজধানীর ঢাকা-৮ আসনে চোখে পড়ার মতো ভোটারদের উপ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited