শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১০:৪৭ এএম, ২০২৩-০৩-০২
আমাদের বাংলা বিনোদন নিউজ ডেস্কঃআসছে ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান করা হবে। সেদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের অনুষ্ঠান সফল করতে গঠন করা হয়েছে ২১ সদস্যের সাংস্কৃতিক উপ-কমিটি। কমিটিতে স্থান পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। সেই অনুষ্ঠানে নিপুণ আক্তারের নৃত্য পরিবেশন করার কথা রয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রায় এক ঘণ্টা দৈর্ঘের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক ড. সৈয়দা তাসমিনা আহমেদ। পুরস্কার দেওয়ার পর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক উপ-কমিটির পরিকল্পনা অনুযায়ী সেই অনুষ্ঠানের প্রস্তুতিতে এখন ব্যস্ত শিল্পীরা।
অনুষ্ঠানে নিপুণ আক্তার ছাড়াও থাকছে অপু বিশ্বাস, পূজা চেরী, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাইমন সাদিক, ইমন, নিরব ও জায়েদ খানের পরিবেশনা। ‘বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছিসহ একাধিক গানের সঙ্গে নৃত্যে অংশ নেবেন তারকা এই শিল্পীরা।
এ আয়োজনের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ। আজ ২৮ ফেব্রুয়ারি থেকে নিকেতনে শুরু হবে শিল্পীদের অনুশীলন। কিছুদিন পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে চূড়ান্ত মহড়া।পুরস্কার প্রদান আসরে গাইবেন মমতাজ বেগম, পার্থ বড়ুয়া, সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়ুয়া। এ আয়োজন উপস্থাপনা করবেন ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited