শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:১৭ পিএম, ২০২৩-০৩-০৪
আমাদের বাংলা বিনোদন ডেস্কঃতৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এর পর্দা নেমেছে। ৩ মার্চ সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র নির্মাতা মসিহ্উদ্দিন শাকের।
তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’-এ সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।এ উৎসবে প্রদর্শিত হয়েছে ৩৬টি সিনেমা। এর মধ্যে ২০১৮ থেকে ২০২২ সালের সমকালীন সিনেমা রয়েছে ২৩টি। এই ২৩ সিনেমার মধ্যে ৩টি ছিল বিশেষ প্রদর্শনী আর বাকি ২০টি মনোনীত হয়েছিল পুরস্কারের জন্য।
ঢাকাসহ দেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে সিনেমাগুলো দেখানো হয়েছে। সমকালীন চলচ্চিত্র, নারী নির্মাতাদের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, ধ্রুপদি চলচ্চিত্র ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কারপ্রাপ্ত—পাঁচটি ভিন্ন ক্যাটাগরি থেকে সিনেমাগুলো বাছাই করেছে শিল্পকলার নির্বাচন কমিটি।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি শুরু হয়োছিল ১৫ দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’। এই উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে সিনেমাগুলো প্রদর্শন করা হয়। সিনেমাপ্রেমীদের কাছ থেকে এবারের চলচ্চিত্র উৎসব বেশ প্রশংসা লাভ করেছে।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited