বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ভাটপিয়ারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠনে মনোনয়ন পত্র বিক্রি না করার অভিযোগ

ভাটপিয়ারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠনে মনোনয়ন পত্র বিক্রি না করার অভিযোগ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:১৫ পিএম, ২০২৩-০৩-০৫

ভাটপিয়ারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠনে মনোনয়ন পত্র বিক্রি না করার অভিযোগ

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী জ.রা.সারদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণের কথা থাকলেও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম  তা বিতরণ করছেন না বলে অভিযোগ উঠেছে। 

অভিযোগ সুত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, ভাটপিয়ারী জ.রা.সারদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নিমিত্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার এলিজা সুলতানা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনে তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৫মার্চ রবিবার সকাল ১০টা থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে। রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে মনোনয়ন পত্র উত্তোলনের জন্য অভিভাবক সদস্যরা গেলে প্রধান শিক্ষকের রুম বন্ধ পায়।

মনোনয়ন পত্র তুলতে আসা আব্দুর রাজ্জাক, নাজমুল হক নাজু,ফরিদুল ইসলাম, আওলাদ হোসেন, দিলরুবা খাতুন  অভিযোগ করে বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আজ থেকে মনোনয়ন পত্র বিক্রি করার কথা আমরা মনোনয়ন পত্র তুলতে এসেছি কিন্তু প্রধান শিক্ষক স্কুলে নেই। তার রুম তালা তার সাথে বারবার যোগাযোগ করছি কিন্তু তিনি মোবাইল ধরছেন না।

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইনাম আহমেদ আব্দুল বাতেন বলেন, অত্র বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে তফসিল ঘোষণা হয়েছে এটা আমি জানি। কিন্তু মনোনয়ন পত্র বিতরণের বিষয়ে প্রধান শিক্ষক আমার সাথে কোন আলাপ আলোচনা করেনি আমি কিছু বলতে পারবোনা। প্রধান শিক্ষকের স্কুলে অনুপস্থিত বিষয়ে বলেন আমি শুনেছি স্যার ছুটিতে আছে আমাকে কিছু বলেনি।

এব্যাপারে ৬নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান আলী আলকাছ বলেন, আমাদের ভাটপিয়ারী গ্রামের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ৪বছর যাবৎ নিয়মিত কমিটি নেই। নিয়মিত কমিটি না থাকার কারণে স্কুলের কার্যক্রম ব্যাহত হচ্ছে।  দীর্ঘদিন পর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্য প্রিজাইডিং অফিসার তফসিল ঘোষণা করেছে।  তফসিল অনুযায়ী আমরা মনোনয়ন পত্র তুলতে এসেছি কিন্তু প্রধান শিক্ষক আসেনি কাউকে দায়িত্ব দেয়নি। তিনি বলেন, প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার জন্য উঠে পরে লেগেছে।  আমরা এই প্রতিষ্ঠানের মঙ্গল চাই এ প্রতিষ্ঠানকে রক্ষার জন্য প্রধান শিক্ষকের অপসারণ চাই। 

এবিষয়ে ভাটপিয়ারী জ.রা.সারদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম এর প্রতিক্রিয়া জানার জন্য বিদ্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি।  এবং তার মুঠো ফোন ০১৭১৮৭২৩৩০৪ নম্বরে বার বার ফোন দিলে-ও রিসিভ করেন নি।

এব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা বলেন, অত্র বিদ্যালয়ে যেনো নিয়মিত ম্যানেজিং কমিটি না হয় সেজন্য প্রধান শিক্ষক উঠে পরে লেগেছে।  তিনি প্রিজাইডিং অফিসার চেঞ্জের জন্য প্রধান শিক্ষক স্কুল না করে বিভিন্ন অফিসে ঘুরাঘুরি করছে। প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বৃহস্পতিবার ও রবিবার মাধ্যমিক শিক্ষা অফিস কে অবহিত না করে স্কুলে অনুপস্থিত আছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর