বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

টানা কাশি? কারণ কী?

টানা কাশি? কারণ কী?

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:১১ পিএম, ২০২৩-০৩-০৬

টানা কাশি? কারণ কী?

আমাদের বাংলা ডেস্কঃকয়েক মাস ধরে কাশিতে আক্রান্ত হচ্ছেন দেশের বহু মানুষ। এর মধ্যে কারও কারও জ্বর হচ্ছে। একই অবস্থা চলছে ভারতেও। ‘ইনফ্লুয়েঞ্জা এ’ ভাইরাসের কারণে এমনটা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। এজন্য এন্টিবায়োটিক না নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। খবর পিটিআই।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এইচ৩এন২ নামে ‘ইনফ্লুয়েঞ্জা এ’ ভাইরাসের একটি উপধরনের (সাবটাইপ) কারণেই বিগত কয়েক মাস ধরে মানুষ এমন টানা কাশি-জ্বরে আক্রান্ত হচ্ছেন।

ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনোস্টিক ল্যাবরেটরিজ নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ধরনের রেসপিরেটরি ভাইরাসজনিত অসুস্থতায় নজর রাখছে আইসিএমআর। সংস্থাটি জানিয়েছে, ‘ইনফ্লুয়েঞ্জা এ’র অন্যান্য উপধরনের চেয়ে এইচ৩এন২ আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হবার হার বেশি। দুই-তিন মাস ধরে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়েছে।

এইচ৩এন২ আক্রান্তদের করণীয় ও বর্জনীয়র একটি তালিকাও দিয়েছে আইসিএমআর। জানিয়েছে উপসর্গও। সবচেয়ে লক্ষণীয় উপসর্গ হলো কাশি। মাঝেমাঝে সর্দি, বমি বমি ভাব ও মৌসুমী জ্বর। শ্বাসকষ্টে ভুগেন অনেকে। কেউ কেউ এ ভাইরাসে আক্রান্ত হলে মুর্ছাও যেতে পারেন। বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই তিনদিন পর জ্বর ছেড়ে যায়। তবে কাশি থাকে তিন সপ্তাহ পর্যন্ত। ১৫-৫০ বছর বয়সীরাই বেশি আক্রান্ত হচ্ছেন এতে।

এইচ৩এন২ আক্রান্তদের যেনতেনভাবে এন্টিবায়োটিক সেবন না করার পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন (আইএমএ)। সংস্থাটি চিকিৎসকদের প্রতিও এন্টিবায়োটিক প্রেসক্রাইব না করে কেবলমাত্র উপসর্গভিত্তিক চিকিৎসায় জোর দেওয়ার নির্দেশনা দিয়েছে।

এইচ৩এন২ আক্রান্তদের সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং অন্যদের সামনে হাঁচি-কাশি না দিতে বলেছে আইসিএমআর। সম্ভব হলে অন্যদের এড়িয়ে একা খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মাস্ক পরতে, পর্যাপ্ত পরিমাণ পানি ও তরল গ্রহণ করতে, হাঁচি-কাশির সময় মুখ ঢাকতে, নাক ও চোখে হাত না দিতে এবং জ্বর ও গায়ে ব্যথার জন্য কেবলমাত্র প্যারাসিটামল খেতে বলা হয়েছে।

রিটেলেড নিউজ

সমস্যার নাম থ্রম্বোসিস

সমস্যার নাম থ্রম্বোসিস

নিজস্ব প্রতিবেদক : কোনো কারণে শরীরের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেলে তাকে থ্রম্বোসিস বলে। বিশ্বে প্রতি চারজনের একজন...বিস্তারিত


তামাককে নেশাজাতীয় পণ্যের তালিকায় আনা দরকার: ডা. বিধান রঞ্জন

তামাককে নেশাজাতীয় পণ্যের তালিকায় আনা দরকার: ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক :  তামাককে নেশাজাতীয় পণ্য হিসেবে তালিকাভুক্ত করা জরুরি বলে মত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্র...বিস্তারিত


পাঁচ কোটি লক্ষ্যমাত্রায় দেশে প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু

পাঁচ কোটি লক্ষ্যমাত্রায় দেশে প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো রোববার (১২ অক্টোবর) থেকে জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মা...বিস্তারিত


সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: ডা. বিধান রঞ্জন

সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক : যদি আজকে সুযোগ থাকতো তাহলে নিঃসন্দেহে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম বলে মন্তব্য করেছেন প্রাথমি...বিস্তারিত


ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, আরো বাড়বে ভয়াবহতা

ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, আরো বাড়বে ভয়াবহতা

নিজস্ব প্রতিবেদক : সোমবার (৬ অক্টোবর) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা রাজধানীতে ...বিস্তারিত


এখনও টাইফয়েডে শিশু মারা যায়, এটি আমাদের লজ্জার

এখনও টাইফয়েডে শিশু মারা যায়, এটি আমাদের লজ্জার

নিজস্ব প্রতিবেদক : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর জাতীয় অ্যাডভোকেসি সভায় কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর