শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৩ পিএম, ২০২৩-০৩-০৬
রাঙামাটি প্রতিনিধি: লংগদু জোনের উদ্যোগে কর্মমুখী বাস্তবধর্মী কম্পিউটার প্রশিক্ষণের কারিগরী আলোয় উজ্জ্বল লংগদু উপজেলা এই শ্লোগানকে সামনে রেখে, রাঙ্গামাটির লংগদু জোন কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।
রবিবার ( ০৫ মার্চ) সকাল ১০টায় মাইনীমুখ আর্মি ক্যাম্পে লংগদু জোন কর্তৃক আয়োজিত কমিউনিটি
কম্পিউটার প্রশিক্ষণের ৪র্থ ধাপের সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় গত এপ্রিল থেকে মার্চ মাস কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণে সর্বমোট ১০৭ জন পাহাড়ি এবং বাঙালি
প্রশিক্ষণার্থী সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে সনদপত্র গ্রহণ করে।
উক্ত সনদপত্র বিতরণী অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার বিএ-৭২৪১ লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সদনপত্র বিতরন করেন। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার, লংগদু জোন বলেন, 'আমরা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কারিগরী শিক্ষার আলো ছড়িয়ে দিতেই কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করেছি। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য কম্পিউটার প্রশিক্ষণের সকল প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষক এবং প্রশিক্ষণ সহায়ক সামগ্রী সরবরাহসহ যাবতীয় ব্যয়ভার লংগদু জোন কর্তৃক বহন করা হয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি লংগদু জোন পাহাড়ে বসবাসরত সাধারণের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের লক্ষে পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে অসহায় ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক অনুদান এবং দূর্গম পাহাড়ী অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনাসহ অসংখ্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে
আসছে। এসকল কার্যক্রম পাহাড়ে বসবাসরত জনগনের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লংগদু জোনের এই উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় জনসাধারণের মধ্যে সেনাবাহিনীর প্রতি এক অনন্য বিশ্বাস স্থাপন করেছে বলে মনে করছেন সচেতনরা।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited