শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪২ পিএম, ২০২৩-০৩-০৬
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় পাট দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার শহরে র্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল ‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বির্ণিমান’। অনুষ্ঠানে পাট চাষী, ব্যবসায়ী, বীজ সরবরাহকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো: মকবুল হোসেন সরকার, পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষার জন্য পলিথিন ব্যবহার প্রত্যাখান করে পাটের উপর নির্ভরশীল ও পাট জাত দ্রব্যের তৈরি পণ্য ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় বারের মতো এবার জাতীয় পাট দিবস পালন করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited