শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৩৫ পিএম, ২০২৩-০৩-০৮
আমাদের বাংলা নিউজ ডেস্কঃএশার নামাজের পর মসজিদে মসজিদে ছিল পবিত্র শবে বরাতের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা। এরপর মিলাদ মাহফিল, দরুদ, জিকির, কিয়াম, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত।তারপর সমবয়সীদের সঙ্গে দলবেঁধে যাচ্ছেন মুরুব্বি ও প্রিয়জনদের কবর জেয়ারতে। দেখা গেছে অনেকে রাত জেগে কোরআন তেলাওয়াত, নামাজসহ বিভিন্ন নফল এবাদতের প্রস্তুতি নিচ্ছেন।
মঙ্গলবার (৭ মার্চ) বাদে এশা এমন চিত্র দেখা গেছে নগরের দামপাড়া ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ মসজিদ এলাকায়। এ মসজিদের সামনে আতর, টুপি, মেসওয়াক, তসবিহ, মাস্ক, আগরবাতি, মোমবাতি, জায়নামাজ, পাঞ্জাবি, পাজামা, নামাজ শিক্ষা ও দোয়া-দরুদের বই, মুখরোচক নানা খাবার, শরবত, চায়ের স্টলসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।শুধু জমিয়তুল ফালাহ নয় এশার নামাজে সব মসজিদেই ছিল উপচেপড়া ভিড়। নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লি আসেন জামাতে নামাজ আদায় করতে। বেশ কিছু মসজিদ বর্ণিল বাতি দিয়ে সাজানো দেখা গেছে। কিছু মসজিদে বাড়তি মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদের ছাদ, বারান্দা ও সড়কের একপাশে জায়গা করে দেওয়া হয়েছে।
মুসল্লীদের কেউ কেউ বলেন,হুজুরদের মুখে শুনেছি ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত। ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলা হয় ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রাত। এ রাতে নফল ইবাদত বন্দেগিতে ধর্মপ্রাণ মুসলিম মহান আল্লাহর অনুগ্রহ লাভের চেষ্টা করেন। আমাদের বিশ্বাস বান্দাদের জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন। মা-বাবাকে দেখতাম শবে বরাত এলে নফল রোজা রাখতেন। রাতে কোরআন তেলাওয়াত করতেন, দুই রাকাত করে নফল নামাজ পড়তেন। তাহাজ্জুত নামাজ পড়তেন। হালুয়া, আটার রুটি, গরুর মাংস ইত্যাদি নিকটাত্মীয় ও প্রতিবেশীদের জন্য পাঠাতেন। বলতেন, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন যাতে না হয় তাই এগুলো পাঠাতে হয়। তারাও রাত জেগে এবাদত করবেন আর আমাদের জন্যও দোয়া করবেন। এখন মা বাবা নেই। তাদের শেখানো ভালো কাজগুলো অনুসরণ করে চলার চেষ্টা করছি। আল্লাহ আগামী এক বছরের রিজিক ও ভাগ্য নির্ধারণ করেন এ রাতে।
মসজিদ ছাড়াও চট্টগ্রামের মাজার, খানকাহ, দরবার শরিফগুলোতেও ভাবগম্ভীর পরিবেশে শবে বরাতের এবাদত করছেন ভক্ত, আশেকরা।
আতশবাজি ও ফটকা নিষিদ্ধঃশবে বরাতে আতশবাজি-পটকা ফাটানো নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (৬ মার্চ) রাতে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগর এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানায় সিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে পবিত্র শব-ই-বরাত উদযাপনের লক্ষ্যে পটকা, আতশবাজি, চকলেট বোমা বা অনুরূপ দ্রব্যাদি ফুটিয়ে আতংক সৃষ্টি করা এবং অনুরূপ দ্রব্যাদি বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার নিজের পরিবারের সঙ্গে আচরণে। বাইরের মানুষের কাছে ভদ্র ও হাস...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মানুষ সাধারণত মনে করে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে বেশি বেশি নফল নামাজ, রোজা বা দান-সদকা। নিঃ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। এখানে প্রতিটি সম্পর্ক একটি পাঠ, প্রতিটি কষ্ট একটি উপলব্ধি, প্রতি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন য...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আল্লাহ মহানবী (সা.)-কে অনন্য সম্মান ও মর্যাদার অধিকারী করেছিলেন। তিনি তাঁকে এমন অনেক মর্যাদা দান কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited