শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:০৪ এএম, ২০২৩-০৩-০৯
আমাদের বাংলা নিউজ ডেস্কঃরাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানায় পুলিশ বাদি হয়ে মামলটি করে--লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য জানান।এর আগে মঙ্গলবার (৭ মার্চ) ঘটনার দিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পুলিশ।
পুলিশ কর্মকর্তা জাফর হোসেন বলেন, বংশাল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও ডিএমপির সিটিটিসি ঘটনার তদন্ত করছে। তারা যদি এমন কোনো কিছু পায়, যাতে মনে হয় এটি নাশকতা, তাহলে নাশকতা বা বিস্ফোরক আইনে অন্য মামলা হবে। আপাতত অপমৃত্যুর মামলার আলোকে পুলিশ ঘটনার তদন্ত করবে।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের কাছে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে।এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন্স মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয়তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিস্ফোরণে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited