শিরোনাম
বিহারী চাকমা, রাঙ্গামাটি : | ০৮:৫৭ পিএম, ২০২০-১০-০৫
রাঙামাটির দূর্গম উপজেলা রাজস্থলীতে সন্ত্রাসীর গুলিতে এক মাছ
ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম জালাল উদ্দিন রিপন(২৮)। সোমবার
বেলা ২টার দিকে উপজেলা সদরের রাজস্থলী বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এশাধিক সূত্র জানিয়েছে, সোমবার বেলা
আনুমানিক ২টার সময় রোজকার মত বাজারে মাছ বিক্রি করছিল জালাল
উদ্দিন। হঠাৎ কেউ কিছু বুঝে ওঠার আগে কয়েক জনের একদল বন্দুকধারী
তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই জালাল উদ্দিন
মারা যায়। জালালের মৃত্যু নিশ্চিত করেই সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ
করে। খবর পেয়ে রাজস্থলী থানা পুলিশ ঘটনাস্থল পৌছে নিহতের লাশ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে
। নিহতে মা শেফালী বেগম ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেছে।
জেমসএস সন্ত্রাসীর উলিতে বাঙ্গালী ব্যবসায়ী নিহতের ঘটনায়
এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে
আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মফজল আহমদ খান বলেন, খবর পেয়েই ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার
করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর প্রাথমিক সুরতহাল রিপোর্ট
তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে
পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পৌছার আগেই সন্ত্রাসীরা
পালিয়েছে। সন্ত্রাসীদের আটকে সম্ভাব্য এলাকায় অভিযান চালানো
হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited