শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৪৭ পিএম, ২০২৩-০৩-১১
আমাদের বাংলা নিউজ ডেস্কঃনিরাপদে ড্রাইভ করুন, জরিমানা এড়িয়ে চলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটক নগরী কক্সবাজারে নিরাপদ ও সুস্থ ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে পালিত হয়েছে নিরাপদ সড়ক কর্মসূচি। ৯ মার্চ বৃহস্পতিবার কলাতলি ডলফিন চত্ত্বরে ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী ‘নো হেলমেট নো রাইট’ কার্যক্রম শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার)।
এসময় তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারে নিরাপদ এবং সুস্থ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করার লক্ষ্যে জেলা পুলিশ কক্সবাজার, ট্রাফিক সচেতনতার পক্ষ কার্যক্রম হাতে নিয়েছে এই সচেতনতা পক্ষে আমাদের শ্লোগান "নিরাপদে ড্রাইভ করুন, জরিমানা এড়িয়ে চলুন"। কর্মসূচির অংশ হিসেবে সড়কে যাতায়াতকারীদের মোটরসাইকেলে সচেতন মূলক স্টিকার লাগান এবং সচেতন মূলক দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মসূচিতে অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জসিম উদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, ট্রাফিক বিভাগের মোঃ আমজাদ হোসেন, পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন, মোঃ তুহিন আহমেদ, এস এম শওকত হোসেন, নির্মল দেবনাথ, পলাশ চন্দ্র সাহা, মোঃ রফিকুল রহমান এবং সার্জেন, টিএসআই/এটিএসআইসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited