শিরোনাম
সংবাদদাতা, সাতক্ষীরা : | ০৪:৩৭ পিএম, ২০২০-১০-০৬
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে
নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ সারাদেশে সংঘটিত
ধর্ষণ-নিপীড়নে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও
মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের নিউমার্কেটস্থ
শহিদ আলাউদ্দিন চত্বরে উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল হামিদ, আনিসুর রহিম,
এড. শেখ আজাদ হোসেন বেলাল, ওবায়দুস সুলতান বাবলু, অধ্যক্ষ আশেক-ই-এলাহী,
এড. আবুল কালাম আজাদ, এম. কামরুজ্জামান, নারী নেত্রী জোন্সা দত্ত, চৈতালী
মুখার্জী, মরিয়ম মান্নান, অধ্যাপক সালেহা আক্তার প্রমুখ।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবানে উক্ত কর্মসুচিতে উদীচী শিল্প
গোষ্টি, জেলা মহিলা পরিষদ, আইন ও শালিস কেন্দ্র, মানবাধিকার সংস্কৃতি
ফাউন্ডেশন, নিউজ নেটওয়ার্ক, উত্তরণ, স্বদেশ ও প্রগতিসহ বিভিন্ন সামাজিক
সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
বক্তারা এ সময় নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও
সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-
নিপীড়নের তীব্র নিন্দা ও এ ঘটনায় জড়িতদের ফাঁসির জোর দাবী জানান।
এদিকে, সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা সদরে অনুরুপ প্রতিবাদী
কর্মসূচি পালিত হয়।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited