বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২য় ওয়ানডেতেও টস জয় আয়ারল্যান্ডের  

২য় ওয়ানডেতেও টস জয় আয়ারল্যান্ডের  

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:১৮ পিএম, ২০২৩-০৩-২০

২য় ওয়ানডেতেও টস জয় আয়ারল্যান্ডের  

 আমাদের বাংলা স্পোর্টস নিউজ ডেস্কঃপ্রথম ম্যাচে রেকর্ড স্কোর গড়ে রেকর্ড ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। অন্যদিকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইচ্ছা আয়ারল্যান্ডের।এমন চিন্তা-ভাবনা যখন দুই দলের, তখন তাদের সামনে প্রধান প্রতিপক্ষ হিসেবে এসে দাঁড়িয়েছে বৈরি আবহাওয়া। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

প্রথম ম্যাচেও টস জিতেছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। দ্বিতীয় ম্যাচে এসেও টস জিতলেন তিনি এবং প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন আয়ারল্যান্ড অধিনায়ক। নিজেরা বেছে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছিলো ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড অলআউট হয়ে যায় ১৫৫ রানে। যার ফলে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় তামিম ইকবালের দল। যা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।এবারও একইভাবে বড় স্কোর গড়ার সুযোগ পেয়েছে টাইগাররা। কী করবে তারা? এবারও কী বড় স্কোর গড়ে আইরিশদের বিশাল চ্যালেঞ্জ জানাতে পারবে?

সিরিজ নিশ্চিত করার এই ম্যাচে এক পরিবর্তন বাংলাদেশ দলে। পেসার মোস্তাফিজের পরিবর্তে একাদশে ফেরানো হয়েছে হাসান মাহমুদকে। মোস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছে। অন্যদিকে গ্যারেথ ডিলানিকে বসিয়ে রেখে ম্যাথিউ হাম্প্রিসকে অভিষেক করাচ্ছে আয়ারল্যান্ড।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইযাসির আলী রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেকটর, লরকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডেয়ার, ম্যাথিউ হাম্প্রিস, গ্রাহাম হিউম।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর