বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীরা এখন দেশের জন্য বড় হুমকি:পিসিএনপি

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৪:১৯ পিএম, ২০২৩-০৩-২০

পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীরা এখন দেশের জন্য বড় হুমকি:পিসিএনপি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সেনাবাহিনীর টহল দলের উপন সশস্ত্র সন্ত্রাসী (কেএনএফ) কতৃক গুলুবর্ষণ করে মাস্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উচদ্দীনকে হত্যা ও রুমা উপজেলায় নির্মান শ্রমিকদের উপর গুলিবর্ষণ এবং অপহরণের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। ২০ মার্চ( সোমবার) সকাল ১১ টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ঘন্টা ব্যাপি  এই সমাবেশ পালন করেন পিসিএনপির নেতৃত্বে সাধারণ জনতা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী মুজিবুর রহমান বলেন, পাহাড়ে এখন শান্তি নেই, যেখানে সন্ত্রাসীদের ধারা দেশ রক্ষা বাহিনী নিহত ও গুম হচ্ছে,সেখানে সাধারণ জনগণ কতটুকু নিরাপদ সেটা সহজেই অনুধাবন করা যায়, সুতরাং দ্রুত সন্ত্রাসীদের নির্মূলে কঠোর প্রদক্ষেপ নেয়া প্রয়োজন। এবং জন সাধারণের নিরাপত্তার জন্য ব্যবহাক হারে সেনা ক্যাম্প পুনঃস্থাপন প্রয়োজন।  না হয় আত্মঘাতী সংঘাতের মুখোমুখি হতে আর বেশি দিন সময় লাগবে না। সন্ত্রাসীদের অনুরোধ করবো আপনারা এই পথ ছেড়ে স্বাভাবিক পথে ফিরে আসুন, আর না হয় এর পরিণাম ভয়ংকর হবে। 

বক্তারা বলেন, এই পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা জুমল্যান্ড করার উদ্দেশ্যে সন্তু লার্মা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকে ফলপ্রসূ করতে এই পার্বত্য এলাকায় বিভিন্ন নামে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন গড়ে তুলছে। তারা আরো বলেন, ২রা ডিসেম্বর ১৯৯৭ইং পার্বত্য চুক্তি হলেও এখনো পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয়নি। পার্বত্য চুক্তিতে অবৈধ অস্ত্র জমাদানের কথা উল্লেখ থাকলেও তারা অস্ত্র জমা দেননি। বরং আমাদের উপর নানা নির্যাতন, খুন, গুম,চাঁদবাজী থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ করে সেনা সদস্যদের হত্যা করে যাচ্ছে। 

বক্তারা আরো বলেন- যারা সেনা সদস্য মাষ্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনকে গুলি করে হত্যা করেছে এবং বাঙালি শ্রমিকদের গুলি করে আহত করাসহ নিরীহ মানুষদের অপহরণ করেছে তাদের বিষ দাঁত উপড়ে ফেলতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে দেশপ্রেমিক জনতা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। আমরা আর বসে থাকবো না।

'যেখানে সেনাবাহিনী হত্যার শিকার হয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়,পার্বত্য চট্টগ্রামে মানুষ আজ নিরাপত্তাহীনতায়, কেউ নিরাপদে নেই। মানুষ এক আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছে। সন্ত্রাসীদের চাঁদাবাজি, অপহরণ, খুন-গুমে আজ সাধারণ মানুষ অতিষ্ঠ। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা সরকার ও প্রশাসনের নিকট জোর আহ্বান করছি। যদি দাবী আদায় না হয় পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়ার ঘোষণা দেন বক্তারা'।

এতে পার্বত্য চট্টগ্রাম পরিষদ মহানগর কমিটর সভাপতি মিজাহিদুল ইসলাম বাতেনের এর সভাপতিত্ত্বে, এম এ আমিনের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক,বিশিষ্ট সমাজে সেবক ডা. ইউসুফ আলী,ছাত্র নেতা আল আমিন, বান্দরবন জেলা সভাপতি আসিফ আলী, মহানগর সি সহ-সভাপতি খোসাল খান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাংবাদিক মুজিব উল্লাহ তুশার, ওমর ফারুক, নুরুল ইসলাম, এস এম কামাল, জাকির সরকারসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
  

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর