বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকাণ্ড,  নিহত ২

সংবাদদাতা, ময়মনসিংহ    |    ১১:২৫ এএম, ২০২৩-০৩-২৩

ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকাণ্ড,  নিহত ২


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ‍্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় শতাধিক দোকানপাট পুড়ে ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে সিএনজিযোগে ঘটনাস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।  

বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার এ তথ‍্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। এরপর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৮০ থেকে ৯০টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।  

তবে কীভাবে এই আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ঘটনাস্থল পরির্দশন করেছেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন, পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান প্রিন্স, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা প্রমুখ।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুনের ভয়াবহতা দেখতে ঘটনাস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সিএনজির চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২২ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুর উপজেলার সিধলা চরপাড়া মাদরাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে সিএনজি চালক হুমায়ুন (২০) ও বেলতলী মধ্যপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)।

আহতরা হলেন- সাইদুল (৩০), কালাচাঁন (৩২), শামছু (৫০)। তারা সবাই সিধলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, শ্যামগঞ্জ মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিএনজি চালক হুমায়ুন, রুবেল, সাইদুল, কালাচাঁন, শামছুসহ পাঁচজন সিএনজি যোগে শ্যামগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক হুমায়ুন ঘটনাস্থলেই মারা যায়।  

মাহমুদুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর