বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

শখ করে রেখে ছিলাম প্রথম রোজাটি: দিলারা জামান

বিনোদন ডেস্ক :    |    ০২:৪৫ পিএম, ২০২৩-০৩-২৫

শখ করে রেখে ছিলাম প্রথম রোজাটি: দিলারা জামান

শুরু হয়েছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালনে মগ্ন হয়ে পড়েছেন। রমজান মাসে রোজা রাখা নিয়ে অনেকেরই বিভিন্ন রকম মজার মজার শৈশব স্মৃতি রয়েছে।বিভিন্ন সময় রোজা রাখার স্মৃতি রোমন্থনও করা হয়। শোবিজ ভুবনের তারকারাও এর ব্যতিক্রম নন। তাদের রোজা রাখার স্মৃতি নিয়ে ভক্ত-অনুরাগীদের তুমল আগ্রহ লক্ষ্য করা যায়।

দর্শকনন্দিত অভিনেত্রী দিলারা জামান জাগো নিউজের সঙ্গে তার জীবনে প্রথম রোজা রাখার স্মৃতির কথা জানিয়ে বলেন, ‘আমার যতদূর মনে পড়ে আমি ক্লাস সিক্সে থাকতে প্রথম রোজা রেখেছি। ছোট বেলায় রোজা রাখতে চাইলেও আমার বাবা নিরুৎসাহিত করতেন। তিনি বলতেন, ‘ছোট মানুষ, রোজা রাখলে শরীর খারাপ হয়ে যাবে।’ একবার রোজার সময় আমার নানা বাড়ি নোয়াখালী বেড়াতে গিয়েছিলাম। সেখানে বসেই প্রথম রোজা রাখি। বাড়িতে থাকলে হয়তো বাবা রোজা রাখতে দিতেন না। প্রথমবার রোজা রাখার অনুভূতি সত্যিই অসাধারণ ছিল।’

দিলারা জামান তার শৈশব-কৈশোরের ইফতারের সময়ের স্মৃতির কথা মনে করতে গিয়ে বলেন, ‘সময়ের কারণে এখন অনেক কিছু বদলে গেছে-এ কথা স্বীকার করতেই হবে। রোজা এবং ইফতার কালচারও এর বাইরে নেই। আমাদের সময়ে সবাই একসঙ্গে বসে ইফতার করতাম। আহা সে কী আনন্দ! এ সময়টা উৎসবের মতো মনে হতো। এখন তো আর সেই দিন নেই। সবার ব্যস্ততা বেড়ে গেছে। পরিবারে অনেকেই আলাদা আলাদা স্থানে যে যার কাজে ব্যস্ত। তাই ইচ্ছে থাকলেও এখন আর সবাই মিলে আনন্দময় পরিবেশে ইফতার করা অনেকেরই সম্ভব হয় না। এখন আমিও এর ব্যতিক্রম নই। তবে সেই দিনগুলোর কথা খুব মিস করি।’

উল্লেখ্য, অভিনেত্রী দিলারা জামান আসছে ঈদে বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে অভিনয় করবেন। এবারে স্বাধীনতা দিবসে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের রচনায় অরুণ চৌধুরীর পরিচালনায় একটি মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করেছেন। ‘নাটকটির নাম শেষ থেকে শুরু’। নাটকটি চ্যানেল আইয়ের স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর