শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:০৬ পিএম, ২০২৩-০৩-৩০
ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩০ জন। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ মিন্দানাওয়ের উপকূলরক্ষী প্রধান কমোডোর রেজার্ড মারফে জানিয়েছেন, একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফেরিটি ৪৩০ জন লোক বহন করতে পারে।প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে তিন শিশু রয়েছে। এদের মধ্যে একজনের বয়স ছয় মাস।
উপকূলরক্ষী বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, জাহজটির আগুন নেভাতে একদিকে পানি স্প্রে করা হচ্ছে অন্যদিকে যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে।তদন্তে সহায়তার পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
ফিলিপাইনে প্রায় আট হাজার দ্বীপ রয়েছে। সেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এখনো অনেক পুরোনো ফেরি ব্যবহার করা হয়।
আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited