শিরোনাম
সংবাদদাতা, সুনামগঞ্জ : | ০২:২২ পিএম, ২০২০-১০-১০
সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে ধর্ষক মানিক মিয়া ওরফে ছালিক
(২৬)কে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সে উপজেলার ২নং নরসিংপুর
ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কালামের পুত্র। ঘটনাটি ঘটে একই
ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের হেলাল মিয়ার বাড়িতে। পুলিশ ও স্থানীয় সূত্রে
জানা যায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের জনৈক
ষোড়শী মেয়ে পার্শ্ববর্তী দ্বীনেরটুক গ্রামে আত্মীয় হেলাল মিয়ার বাড়িতে
বেড়াতে গিয়ে বুধবার দিনগত রাতে ধর্ষণের শিকার হয়। স্থানীয়রা বিষয়টি
আঁচ করতে পেরে বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে ধর্ষক মানিককে আটক
করে পুলিশে খবর দেন। দুপুরে দোয়ারাবাজার থানার এসআই নোবেল সরকার
ধর্ষক ও ধর্ষিতাকে আটক করে থানায় নিয়ে যান। দোয়ারাবাজার থানার ওসি
নাজির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা ও ধর্ষককে শুক্রবার আদালতে পাঠানো হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited