বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মিরসরাইয়ে বাসের ধাক্কায় দুমড়ে-মুছড়ে গেল প্রাইভেট কার,পথচারীসহ আহত ২০

মীরসরাই প্রতিনিধি :    |    ০৯:০১ পিএম, ২০২৩-০৮-২৯

মিরসরাইয়ে বাসের ধাক্কায় দুমড়ে-মুছড়ে গেল প্রাইভেট কার,পথচারীসহ আহত ২০

মিরসরাইয়ে চলন্ত বাসের ধাক্কায় দুটি প্রাইভেট কার (প্রবক্স) দুমড়ে মুছড়ে গেছে।এসময় বাসের যাত্রী, পথচারী, স্কুল শিক্ষার্থীসহ আহত হয়েছে ২০জন।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতাল ও মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন: শাকিল, রোজিনা আক্তার, নুরুল আবছার, সাইফুল ইসলাম হালিমা বেগম, নিলুপা আক্তার মাসুদা, পাখি আক্তার, দিপক, বাস চালক আবুল বশর, শিশু সাদনান, আফসানা ইতি, মাহিন মোনতাহিন। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতের মধ্যে নিলুপা আক্তার মাসুদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে আহতদের দেখতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে গেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরসরাই সদরের ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা দিয়ে আটকে যায় সিডিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস। এ সময় বাস দুটি চলতে থাকে।

কিছুদুর যাওয়ার পর মিরসরাই সরকারি মডেল স্কুলের সামনে আটকে যাওয়া শ্যামলী বাস থেকে ছুটতে বা দিকে মোড় নিলে সঙ্গে সঙ্গে সড়কের পাশে পার্কিং করা দুটি প্রাইভেট কারকে চাপা দেয় সিডিএম পরিবহনের বাস।

এসময় স্কুলের দেয়ালের সঙ্গে আটকে বেশ কয়েকজন পথচারী এবং বাসে থাকা যাত্রীরা আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর