শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৭:১৭ পিএম, ২০২৩-০৯-১০
সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় যুবলীগের নেতা নিয়াজ মোর্শেদ এলিট'কে নিয়ে অপ্রপ্রচারের মামলায় আটক আবুল হাসনাত হাবিব। ১০ সেপ্টেম্বর (রবিবার) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ের লতিফিয়া গেট সংলগ্ন স্বপ্না মঞ্জিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সিটিটিসি ইউনিট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অপরাধে রবিবার ভোরে অভিযান চালিয়ে আসামি আবুল হাসনাত ওরফে হাবিব খানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ঘটনা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ ও ঘটনার কাজে ব্যবহৃত ভূয়া ফেসবুক আইডি উদ্ধার এবং এজাহারনামীয় সহযোগী আসামিদের গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারকৃত হাবিব'কে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ বিষয়ে বিভিন্ন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিটে'র বিরুদ্ধে আসামিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। গত ৩ আগস্ট যুবলীগ কর্মী মোঃ আছিফুর রহমান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited