শিরোনাম
সংবাদদাতা, নরসিংদী | ০৭:৩৩ পিএম, ২০২৩-০৯-১০
নরসিংদীর শিবপুরে একটি জমি থেকে মো: সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন মাথা ও মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করে শিবপুর থানা পুলিশ। নিহত সাইফুল একই ইউনিয়নের শানখোলা গ্রামের আবদুল হেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় কৃষকরা পঞ্চগ্রাম ইদগাহ মাঠে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। মাঠের একপাশে দেহ ও তার ১০০ গজ দূরে মাথা পড়ে ছিল। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা এসে মরদেহটি সাইফুলের শনাক্ত করে। এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের স্ত্রী শাহীদা বেগম বলেন, সন্ধ্যার দিকে তিনি বাজারে যান। রাতের ৯টায় একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় তিনি ফোন পেয়ে বের হয়ে যান। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরে আসেননি। আমি বারবার তার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাই। পরে তার পরিচিত বিভিন্ন জনের বাড়িতে গিয়ে খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরে সকালে ইদগাহ মাঠে মরদেহ পড়ে থাকার খবর পাই। একমাস ধরে তিনি এলাকার তাজুলের সঙ্গে গরুর ব্যবসা করতেন। তিনি আরেকজনের কাছ থেকে টাকা ধার করে এনে তাজুলের কাছে ব্যবসা করার জন্য টাকা দিয়েছেন। এখন পাওনাদাররা টাকা চাওয়ায় তিনি তাজুলের কাছে টাকা চাইলে তিনি টাকা দিচ্ছিলেন না। এ নিয়েই তার সঙ্গে দ্বন্দ্ব চলছিল। এরজেরেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি স্বামী হত্যা বিচার চাই।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মরদেহের মাথা একপাশে ও দেহ কিছুটা দূরে আরেক পাশে দেহ পড়ে আছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসাজনিত লেনদেন নিয়ে শত্রুতার কারণে এ হত্যাকা- ঘটতে পারে। আমরা তদন্ত করছি আর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited