বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডে গণধর্ষণের জেরে আবাসিক হোটেল থেকে প্রেমিকসহ গ্রেফতার ৬

এস এম মাসুদ রানা, সীতাকুণ্ড :    |    ০৫:৪৬ পিএম, ২০২০-১০-১৩

সীতাকুণ্ডে গণধর্ষণের জেরে আবাসিক হোটেল থেকে প্রেমিকসহ গ্রেফতার ৬

 

 

  সীতাকুণ্ডে তরুণীকে গণধর্ষণের জেরে প্রেমিকসহ ছয় জনকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

সীতাকুণ্ডে বেড়ানোর কথা বলে প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে টানা দু’দিন ধরে ধর্ষণ করে প্রেমিক ও তার ৫  বন্ধুরা। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া ভুক্তভোগী তরুণী থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ হোটেল ম্যানেজার ও প্রেমিকসহ ছয় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে একটি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখীল গ্রামের রাজমিস্ত্রি আবুল কাশেমের ছেলে নয়নের (২২) সঙ্গে এক মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানের পরিচয় হয় মিরসরাইয়ের এক স্বামী পরিত্যক্তা তরুণীর (১৮)। সম্প্রতি তরুণীকে নিয়ে বেড়ানোর প্রস্তাব দেয় প্রেমিক নয়ন। প্রস্তাবে সম্মত হয়ে গত শনিবার তরুণী সীতাকুণ্ডে এসে উপস্থিত হলে প্রেমিক নয়ন ও তার বন্ধুরা তাকে গুলিয়াখালী সিবিচসহ বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাতে পৌরসদর ডিটি রোডের মো. আবুল কালামের মালিকানাধীন জলসা হোটেলে নিয়ে যায়। এরপর থেকে গত দুইদিন প্রেমিক নয়ন ও তার ৫ বন্ধু তাকে টানা ধর্ষণ করতে থাকে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে সোমবার সকালে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দুপুরে জলসা হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজার ও প্রেমিক নয়নসহ ছয় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

 

গ্রেপ্তারকৃতরা হলো প্রেমিক নয়ন (২২), তার বন্ধু সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রামের মো. নুর নবীর ছেলে মোহাম্মদ আলীম হোসেন (২২), গুলিয়াখালী খালিদ মেম্বারের বাড়ির মোহাম্মদ জামাল উল্লাহ মোহাম্মদ রিফাত (১৯), দক্ষিণ ভাটেরখীল গ্রামের আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমন ইসলাম (২০), একই এলাকার নেছার আহমেদের ছেলে রণি (২০), জসিম উদ্দিনের ছেলে বারেক (২২) এবং জলসা হোটেলের মালিক আবুল কালামের ছেলে (ম্যানেজার) পৌরসদর দক্ষিণ ইদিলপুর গ্রামের নুর উদ্দিন (৩৮)। 

 

এদিকে বিকালে ধর্ষণের শিকার তরুণী মামলা দায়ের করার সময় অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক বলেন, ধর্ষণের শিকার তরুণী স্বামী পরিত্যক্তা। এক মাস আগে নয়নের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে তার পরিচয় হয়। সেই সূত্র ধরে তার সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘনিষ্ঠতা হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে সীতাকুণ্ডে নিয়ে এসে জলসা আবাসিক হোটেলে নিজে ও বন্ধুরা মিলে দুই দিন ধরে ধর্ষণ করে।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর