বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাতসকালে সড়কে ঝরল ১০ প্রাণ

নিজস্ব প্রতিবেদক    |    ০১:১১ পিএম, ২০২৩-১০-১১

সাতসকালে সড়কে ঝরল ১০ প্রাণ

সাতসকালে সড়কে ঝরল ১০ তাজা প্রাণ। বুধবার সকালে তিন জেলায় পৃথক দুর্ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটে। 
নিহতদের মধ্যে ত্রিশালে ৫ জন, মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় চারজন ও মুন্সীগঞ্জে একজন। 
ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে বাসচাপায় ৫ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। 
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এসএস ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব ১২-০৫২৩) বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হয়। এতে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল ৮টার দিকে রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশে সাইড নিয়ে যাত্রী তুলতে ছিল। এ সময়ে পেছন থেকে ওভারটেক করে ওঠার সময় রাব্বী-সেতু (ঢাকা মেট্রো-জ ১৪-১০০৪) পরিবহণ দ্রুতগতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৬ জআহত হন। পরে উপজেলা হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। 
নিহতরা হলেন— উপজেলার হদ্দেরভিটা গ্রামের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০), উপজেলার নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (২৮), ময়মনসিংহ সদর চুরখাই জামতলী গ্রামের সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮) এবং আরও দুজন অজ্ঞাত রয়েছেন।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে ভাটবাউর এলাকায় বাসের ধাক্কায় থেমে থাকা যাত্রীবাহী লেগুনা পরিবহণের চালকসহ চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন— লেগুনাচালক আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (৩৪), আয়শা-আবেদ ফাউন্ডেশনের কর্মী স্থানীয় বাগজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হেনা আক্তার (৫০), একই গ্রামের সনসুর আলীর স্ত্রী মালেকা বেগম (৫৫) ও মানিকগঞ্জ শহরের মিষ্টির দোকানের কারিগর সদর উপজেলার দীঘি ইউনিয়নের মৃত পরশ চন্দ্র মহাদেব চন্দ্র মদক (৫২)।
গজারিয়া: মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এ সময় লরিচাপায় হেলপার মো. মানিক (২৭) নিহত হন।  বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
আরও পড়ুন: ত্রিশালে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম, বুধবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনারবোঝাই একটি লরি ভাটেরচর নতুন রাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। তখন এর হেলপার পড়ে গিয়ে লরির কনটেইনারের নিচে চাপা পড়েন। নিহত মানিকের বাড়ি খাগড়াছড়ি জেলায়।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর