বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

কর্মসূচি ঘোষণা করে মহাসমাবেশ শেষ করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০১ পিএম, ২০২৩-১০-২৮

কর্মসূচি ঘোষণা করে মহাসমাবেশ শেষ করল বিএনপি

আগামীকাল (রোববার) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতালের ডাক দিয়ে মহাসমাবেশ সমাপ্তি ঘোষণা করেছে দলটি। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনের মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। এর আগে দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় কাকরাইলে। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায়। এই অবস্থায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ বক্তব্য স্থগিত করা হয়। শনিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ করছে বিএনপি। নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা আগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই মহাসমাবেশ হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে অনুমতি না পেলেও আরামবাগে সমাবেশ করছে জামায়াতে ইসলামী। সেখানে দলটির হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন। অপরদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল ​মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

রিটেলেড নিউজ

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারে...বিস্তারিত


স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফ...বিস্তারিত


জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথ...বিস্তারিত


কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে স্বকীয় সত্তা বজায় রেখে এবং কোনো দলের কাছে ওথ (প্রতিশ্রুতি) না রাখার আহ্বান জানাল ...বিস্তারিত


শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতের ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সর...বিস্তারিত


যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

নিজস্ব প্রতিবেদক : যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাং...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর